পাকিস্তানে আবার 'আক্রম', সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

উয়জন জামান নামে এক ব্যক্তি সম্প্রতি ট্যুইটারে এই ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দেওয়ালে একটি উইকেট রেখে আক্রমের মতো অ্যাকশনে বল করে চলেছে বাচ্চাটি।

ফের কী ওয়াসিম আক্রম তৈরির পথে। সম্প্রতি পাকিস্তানের এক শিশুর বোলিং অ্যাকশন সকলকে চমকে দিয়েছে। তার ভাইরাল ভিডিও এতটাই মারাত্মক হয়েছে তা পৌঁছে গেছে ওয়াসিম আক্রমের কাছ অবধি।

পাকিস্তানে আবার 'আক্রম', সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা পেসার ওয়াসিম আক্রম। এই বাঁ হাতি বোলার ৪১৪ উইকেটের মালিক। ১০৪ টি টেস্টে এই শিকার করেছিলেন তিনি। ৩৫৬ টি একদিনের ম্যাচে ৫০২ উইকেট নেন তিনি। ৯০ -র দশকের শুরুর দিকে ওয়াকার ইউনিসের সঙ্গে তাঁর জুটি বিপক্ষকে ভয় দেখিয়ে দিত।

এহেন ওয়াসিম আক্রমের সঙ্গে তুলনা হচ্ছে এক পাক খুদের । যদিও তাঁর ভিডিও ছাড়া আর কোনও কিছুই এখন খুঁজে পাওয়া যায়নি। তবুও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যা দেখে মুগ্ধ আক্রম নিজেও।

উয়জন জামান নামে এক ব্যক্তি সম্প্রতি ট্যুইটারে এই ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দেওয়ালে একটি উইকেট রেখে আক্রমের মতো অ্যাকশনে বল করে চলেছে বাচ্চাটি। সে এক মিনিটের মধ্যে ১৭ বার বল করে সাতবারই উইকেটে লাগাল। বাকি ১০টি বলও ঠিক জায়গাতেই পড়ল।

Where is this boy??? We have serious talent flowing through the veins of our nation and no platform for these kids to be discovered. It’s time we do something about it #TheFutureOfCricketIsWithOurYouth https://t.co/ybzd5ASeTx
— Wasim Akram (@wasimakramlive) February 28, 2018

এই বোলিংয়ের ভিডিও নিজের টাইমলাইনে শেয়ার করেছেন আক্রম। তিনি ট্যুইটারে ভিডিওয়-র নিচে লিখেছেন, 'এই ছেলেটা কোথায়? আমাদের দেশের শিরায় শিরায় প্রতিভার স্রোত বইছে। কিন্তু এই শিশুদের আবিষ্কার করার জন্য কোনও মঞ্চ নেই। এবার আমাদের কিছু করা উচিত।'

I just recieved this video and don’t know about this brilliant kid, want to know your thoughts abt this terrific bowling. @wasimakramlive @shoaib100mph @iramizraja @SAfridiOfficial pic.twitter.com/8JPRQNHlfj
— Faizan Ramzan (@faizanramzank) February 27, 2018

শুধু আক্রম নয়, তাঁর স্ত্রী শানিয়েরাও ট্যুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, 'আর একজন ওয়াসিম আক্রম তৈরি হচ্ছে?'

Another Wasim Akram maybe? https://t.co/QKpkJ80vtg
— Shaniera Akram (@iamShaniera) February 28, 2018

আক্রম এই মুহূর্তে মুলতান সুলতান ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত। পাকিস্তান সুপার লিগ বা পিএসএলের হয়ে তাঁর দল ক্রম তালিকার তিন নম্বরে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+