T20 World Cup: চাপে পড়ে টি২০ থেকে অবসর রোহিতের! স্বামীকে নিয়ে আবেগপূর্ণ বার্তা লিখলেন হিটম্যানের স্ত্রী
শনিবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিতীয় টি২০ বিশ্বকাপ জয়েরই পর, রোহিত শর্মা এবং অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলিও টি২০ আন্তর্জাতিক থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। প্রথমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবসরের কথা ঘোষণা করেন বিরাট, এক ঘণ্টার ব্যবধানে সাংবাদিক সম্মেলনে এসে রোহিতও টি২০ থেকে অবসর ঘোষণা করেন।
কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে জল্পনা তৈরি হয়েছে সত্যিই কি রোহিত শর্মা নিজের থেকেই চেয়েছিলেন আন্তর্জাতিক টি২০ থেকে সরে দাঁড়াতে? নাকি কোনও চাপের কাছে নতি স্বীকার করলেন। ভাইরাল ভিডিওতে রোহিতের মুখে কিছু কথা শুনে গিয়েছে যা থেকে মনে হতে বাধ্য সেচ্ছায় নয় বরং চাপের জন্যই টি২০ থেকে সরে দাঁড়ালেন রোহিত।

ভাইরাল ভিডিতে বলতে শোনা যায়, 'এ বারের বিশ্বকাপ উপভোগ করেছি। আমি ভাবিনি টি-২০ ক্রিকেট থেকে অবসর নেব। কিন্তু পরিস্থিতি এমন চলে এসেছে। তাই নিতে হল। মনে হল এটাই সঠিক সময়। বিশ্বকাপ জিতে বিদায় জানানোর থেকে ভালো আর কিছু হতে পারে না।' একইসঙ্গে রোহিতকে প্রশ্ন করা হয়েছিল ঔ সময়, আপনি আইপিএল খেলবেন ত?' এর উত্তরে রোহিত বলেন, 'নিশ্চই খেলব, ১০০ শতাংশ।'
ভারতের আগামী কোচ হিসাবে দৌড়ে এগিয়ে গৌতম গম্ভীর। ইতিমধ্যেই শোনা গিয়েছে তরুণ তুর্কিদের নিয়ে দল গঠন করতে চাইছেন গম্ভীর। এমনই কিছু শর্ত চাপিয়েছেন তিনি। ভারতীয় দলে সিনিয়ারদের ভবিষ্যৎ প্রসঙ্গে গম্ভীর বলেন, "ওরা আরও দুটো ফরম্যাট খেলবে। টেস্ট এবং ওয়ান-ডে। আমি নিশ্চিত ওরা আরও অনেকদিন দেশ এবং দলের সেবা করে যাবে।"
যদিও গম্ভীর রোহিতদের অবসর প্রসঙ্গে বলেন, ওরা বিশ্বকাপ জেতার পর টি-২০ থেকে অবসর নিল। এর চেয়ে ভালো চিত্রনাট্য হয়তো আর পাওয়া যাবে না। ভারতীয় ক্রিকেটের ওদের অনেক অবদান আছে, দুজনেই মহান ক্রিকেটার।। আমি ওদের শুভেচ্ছা জানাব। আগামী দিনের জন্য শুভকামনা।"
এদিকে স্বামী তথা বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ককে নিয়ে একটি আবেগপূর্ণ বার্তা লিখেছেন রোহিতের স্ত্রী রিতিকা। সোশ্যাল মিডিয়ায় রোহিত পত্নী লিখেছেন, "আপনার স্ত্রী হিসাবে, আপনি যা অর্জন করেছেন এবং এই খেলায় আপনি যা প্রভাব রেখেছেন তার জন্য আমি অত্যন্ত গর্বিত; আমি জানি এই দলের জন্য কোনটি সেরা তা নিয়ে আপনি দীর্ঘ এবং কঠোরভাবে চিন্তা করেছেন কিন্তু এটি আপনাকে এই দলের সেই অংশটিকে পিছনে ফেলে রাখা সহজ করে তোলে না। আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমাকে আমার বলে আমি অবিশ্বাস্যভাবে গর্বিত!












Click it and Unblock the Notifications