ক্রিকেটে নতুন কেলেঙ্কারি ভারতে! রাডারে প্রাক্তন ক্রিকেটারসহ ক্রীড়া জগতের খ্যাতনামারা
ক্রিকেটে নতুন কেলেঙ্কারি ভারতে! রাডারে প্রাক্তন ক্রিকেটারসহ ক্রীড়া জগতের খ্যাতনামারা
ভারতীয় ক্রিকেটে নতুন কেলেঙ্কারির উদ্ভব হল। দলে সুযোগ দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ক্রিকেটে নির্বাচন সংক্রান্ত কেলেঙ্কারির তদন্তে উঠে আসছে চাঞল্যকর সব নাম। সই তালিকায় যেমন রয়েছথে ক্রীড়া সংস্থার কর্মকর্তারা, তেমনই রয়েছেন প্রাক্তন ক্রিকেটাররাও। দল নির্বাচনের নতুন কেলেঙ্কারি নিয়ে তোলপাড় দেশ।

ক্রিকেটের এই কেলেঙ্কারির রাডারে উঠে এসেছে তিনটি রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের আধিকারিক, একজন সন্দেহভাজন ম্যাচ-ফিক্সার, দিল্লি ক্রিকেটের নির্বাচকদের প্রাক্তন আহ্বায়ক, এক সময়ের আইপিএল ক্রিকেটার, একজন বেঙ্গল অনূর্ধ্ব-১৯ খেলোয়াড় এবং একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির অপারেটর। এই কেলেঙ্কারির তদন্তে ফের উত্তাল পরিস্থিতি হতে চলেছে ভারতীয় ক্রিকেটে।
দলে নির্বাচনের জন্য ঘুষ কেলেঙ্কারি সামনে আসে মাস চারেক আগে। দেশজুড়ে উচ্চাকাঙ্ক্ষী ক্রিকেটারদের প্রতারিত হতে হয়। এখনও পর্যন্ত যে সমস্ত চরিত্র উঠে এসেছে, চার মাস আগে ইউপি থেকে একজন ক্লাব খেলোয়াড় গুরগাঁওয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরে প্রকাশ্যে এসেছিল। ৯ জুলাই দায়ের করা অভিযোগে, ইউপি খেলোয়াড় আনশুল রাজ গুরগাঁওয়ের সিকিউর কর্পোরেট ম্যানেজমেন্টের সভাপতি আশুতোষ বোরাকে হিমাচল প্রদেশ অনূর্ধ্ব-২৩ দলে সুয়োগ দেওয়ার প্রতিশ্রুতিতে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ করেছেন।
গুরগাঁও পুলিশ যখন ৫ সেপ্টেম্বর সোহনা রোডে বোরার অফিসে অভিযান চালায়, তখন চুক্তির কাগজপত্র বাজেয়াপ্ত করে। কোম্পানিটি ১৮ জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করে। ফোনে কথোপকথন, হোয়াটসঅ্যাপ চ্যাট, মানি ট্রেইল এবং ভ্রমণ পরিকল্পনার পরবর্তী তদন্তের ফলে বোরা এবং তাঁর একজন সহযোগী প্রাক্তন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার দানিশ মির্জাকে গ্রেফতার করেছে বলে পুলিশ জানিয়েছে।
গত সপ্তাহে পুলিশ এই মামলায় চার্জশিট দাখিল করে। দিল্লি, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং বিহার টি-টোয়েন্টি ক্রিকেট লিগের কর্মকর্তাদের নামে নোটিশ জারি করেছে। একজন বলেছিলেন, তিনি বোরার কাছ থেকে একটি জমি ব্যবহারের জন্য অগ্রিম অর্থ পেয়েছিলেন, কিন্তু তা ফেরত দিয়ে দিয়েছেন। তাঁর মেয়াদকাল শেষ হয়ে যাওয়ায় তিনি দল নির্বাচনের সাথে জড়িত ছিলেন না।
বোরা এবং তার বোন চিত্রা, যিনি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, তাদের জালিয়াতি, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগে ৩ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল এবং বর্তমানে তারা হরিয়ানার ভন্ডসি জেলে রয়েছেন। অতীতে স্টিং অপারেশনে বয়স ও গ্রুপ ক্রিকেটের দুর্নীতিকে উন্মোচিত করেছিল। কিন্তু এই ক্ষেত্রে একটি ম্যানেজমেন্ট কোম্পানির জড়িত থাকা আরও সংগঠিত হওয়ার ইঙ্গিত দিয়েছে।
পুলিশ সূত্রের মতে, বোরার সাথে যুক্ত ব্যাঙ্ক স্টেটমেন্টে অভিযোগ করা হয়েছে যে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) প্রাক্তন ডিরেক্টর ও আহ্বায়ক সঞ্জয় ভরদ্বাজের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরিত হয়েছে এবং অরুণাচল ক্রিকেটের সহ-সভাপতি নবম বিবেকের সাথে যুক্ত একটি সংস্থাও রয়েছে। ভরদ্বাজ অবাক হয়েছেন কেন তিনি অভিযুক্তদের কাছ থেকে অর্থ পেয়েছেন। তিনি দাবি করেছেন খেলোয়াড়দের প্রতারিত হওয়ার বিষয়ে তাঁর কোনও ধারণা ছিল না।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications