ইয়ো-ইয়ো টেস্ট নিয়ে মোদীর সঙ্গে বিরাটের কথোপকথনের একটি পুরনো ভিডিও ভাইরাল, কী বলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক

ইয়ো-ইয়ো টেস্ট নিয়ে মোদীর সঙ্গে বিরাটের কথোপকথনের একটি পুরনো ভিডিও ভাইরাল, কী বলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক

আবারও দীর্ঘ আলোচিত ইয়ো- ইয়ো টেস্টকে বাধ্যতামূলক করেছে বিসিসিআই ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য। এই ফিটনেস টেস্ট প্রথম বার ভারতীয় ক্রিকেটে নিয়ে আসা হয়েছিল যখন অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। সামনে থেকে নেতৃত্ব েওয়া বিরাট কোহলি ভারতীয় দলে ফিটনেস আইকন হয়ে উঠেছিলেন, নতুন নতুন বেঞ্চমার্ক তৈরি করতেন তিনি। তাঁকে দেখে বহু তরুণ অনুপ্রাণিত হয় এখনও ফিটনেসের উপর নজও দেওয়ার জন্য।

ইয়ো-ইয়ো টেস্ট নিয়ে মোদীর সঙ্গে বিরাটের কথোপকথনের একটি পুরনো ভিডিও ভাইরাল, কি বলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক

বিসিসিআই এই ফিটনেস টেস্টকে বাধ্যতামূলক ফের এক বার করে দেওয়ার পর বিরাট কোহলির পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইয়ো- ইয়ো টেস্ট সম্পর্কে কথা বলছেন কোহলি। এই আলাপচারিতার মাধ্যমে কোহলি বুঝিয়েছেন এটা ভারতীয় ক্রীড়াবীদদের জন্য কতটা জরুরি নিজেের ফিটনেসের উন্নতি করার জন্য এবং এই ক্ষেত্রে ইয়ো- ইয়ো টেস্টের ভূমিকা কী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৎকালীন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি বলেন, "ফিটনেসের দিক থেকে এই টেস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি বিশ্ব স্তরে ফিটনেস নিয়ে কথা বলি তা হলে দেখব অন্যান্য দলের তুলনায় আমাদের ফিটনেস এখনও কম। আমরা এটাকে উপরের দিকে নিয়ে যেতে চাই, যেটা প্রথমিক ভাবে প্রয়োজন।" তাঁকে যখন জিজ্ঞাসা করা হয় যে দলের অধিনায়ককেও কি এই টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়, তার উত্তরে কোহলি জানিয়েছেন, তিনিই এই টেস্টে অংশ নেওয়া প্রথম ব্যক্তি, কোনও ভাবে এই টেস্টে তিনি যদি ব্যর্থ হন তা হলে তিনিও নির্বাচনের জন্য বিবেচিত হবেন না। কোহলি বলেছেন, "আমিই প্রথম যে এই টেস্টের মধ্যে দিয়ে যাই। এমনই বিষয় যে আমি যদি ব্যর্থ হই তা হলে নির্বাচনের জন্য আমির উপলব্ধ নই। এই কালচারটা তৈরি করাটা জরুরি। এটা সব দিক থেকে ফিটনেসের স্তরের উন্নতি ঘটাবে।"

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক স্তরে ভারতীয় দলের খারাপ পারফরম্যান্স বিসিসিআই-এর চিন্তার কারণ এবং ক্রমাগত চোটের সমস্যার খবরও প্রতিনিয়ত সামনে আসতে থাকে। বিসিসিআই চায় তার ক্রিকেটাররা ফিটনেসের দিক থেকে সম্পূর্ণ ভাবে তৈরি থাকুক এবং এটাই বাস্তাব। দীর্ঘ এক দশক কোনও সাফল্য নেই আইসিসি'র মঞ্চে। এই বছরই দেশের মাটিতে আয়োজিত হবে ২০২৩ বিশ্বকাপ। সেখানে ভারতীয় দলের থেকে সেরাটা চায় বিসিসিআই। চোটের কারণে এবং ফিটনেসের সমস্যার কারণে একাধিক ক্রিকেটার শেষ এক বছরে গুরুত্বপূর্ণ সময়ে বাইরে ছিলেন। এটার পুনরাবৃত্তি চায় না বোর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+