প্রতি লিপ ইয়ারে নতুন আইপিএল চ্যাম্পিয়ন, এবার কি তবে দিল্লির পালা!

প্রতি লিপ ইয়ারে নতুন আইপিএল চ্যাম্পিয়ন, এবার কি তবে দিল্লির পালা!

ইতিহাস সাক্ষী, প্রতি লিপ ইয়ারে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কোনও না কোনও নতুন দল। সে নিরিখে এবার কিন্তু খেতাব জয়ের সম্ভাবনা রয়েছে প্রথমবার টুর্নামেন্টের ফাইনালে ওঠা দিল্লি ক্যাপিটালসের। যদিও কাজটা কঠিন। কারণ এ লড়াইয়ে শ্রেয়স আইয়ারদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তথা শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স। তবু আশা যে একটা থেকেই যায়।

২০০৮ সালের আইপিএল

২০০৮ সালের আইপিএল

২০০৮ সালে ভারতে প্রথমবার বসেছিল আইপিএলের আসর। প্রথম দল হিসেবে সেই খেতাব জিতেছিল রাজস্থান রয়্যালস। লিপ ইয়ারে আইপিএল ট্রফি উঠেছিল নতুন কোনও দলের হাতে। ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল শেন ওয়ার্নের রাজস্থান।

২০১২ সালের আইপিএল

২০১২ সালের আইপিএল

২০১০ এবং ২০১১ সালের আইপিএল খেতাব জিতেছিল চেন্নাই সুপার কিংস। ২০১২ সালের ট্রফিও এমএস ধোনির হাতে উঠবে, তা ভেবে নিয়েছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাঁদের ভুল প্রমাণ করেছিল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইকে তাদেরই ঘরের মাঠে বধ করে প্রথমবার আইপিএল খেতাব ঘরে তুলেছিল শাহরুখ খানের দল। একই সঙ্গে লিপ ইয়ারে নতুন দল হিসেবে ট্রফি জিতেছিল কেকেআর।

২০১৬ সালের আইপিএল

২০১৬ সালের আইপিএল

২০১৫ সাল পর্যন্ত আইপিএলে দাপট ছিল কেবল চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, কেকেআরের। ২০১৬ সালে ইতিহাস নতুন করে লেখা হয়। সেবার আইপিএল জিতেছিল ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। ফাইনালে আরসিবি-কে হারিয়ে আরও একটি নতুন দল হিসেবে লিপ ইয়ারে আইপিএল ট্রফি জিতেছিল হায়দরাবাদ।

২০২০ সালে কে?

২০২০ সালে কে?

নতুন দল হিসেবে আইপিএলের ফাইনালে পৌঁছেছে দিল্লি ক্যাপিটালস। ২০২০ লিপ ইয়ার হওয়ায়, খেতাব জয়ের সম্ভাবনা অল্প হলেও শ্রেয়স আইয়ারদের যে রয়েছে, তা মেনে নিচ্ছেন ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+