Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sachin Tendulkar: সচিনের বাড়ি থেকে আসছে তীব্র আওয়াজ, নালিশ করে কটাক্ষের শিকার হলেন অভিযোগকারী

ভারতীয় ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর। তিনি কোটি কোটি মানুষের আইকন। তাঁর নীতি বোধ দায়িত্বশীলতা প্রশ্নাতীত। সেই মাস্টার ব্লাস্টারের বাড়ি থেকে আসা আওয়াজেই বেজায় চটেছেন তাঁর প্রতিবেশি। যার জন্য টুইটারে(বর্তমানে এক্স) সরাসরি অভিযোগও করেছেন এক ব্যক্তি। যা ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া।

সচিন তেন্ডুলকরের বিরুদ্ধে অভিযোগ বলে কথা, তাও আবার প্রকাশ্য সমাজ মাধ্যমে। ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকারের বান্দ্রার বাড়ি থেকে উচ্চস্বরে র আওয়াজ আসার জন্য একজন ব্যক্তি এক্স মাধ্যমে। দিলীপ ডি'সুজা নামে পরিচিত এক্স ব্যবহারকারী, রবিবার একটি পোস্টে লিখেছেন, মিঃ তেন্ডুলকারের বাসভবনের বাইরে একটি সিমেন্ট মিক্সার থেকে ক্রমাগত শব্দে তিনি বিরক্ত হয়েছিলেন। তিনি প্রাক্তন ক্রিকেটারকে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ করেছেন।

Sachin Tendulkar

সম্ভবত সচিনের বাড়িতে কোনও সংস্কার বা নির্মাণ কার্য চলছে, তার জন্য একটি সিমেন্ট মিক্সার মেসিন আনা হয়েছে। দিনের দিন, সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত কাজ চলায় বিরক্ত হয়েছেন তাঁর প্রতিবেশি। সচিনকে সামনে থেকে বলার সুযোগ না পেয়ে সমাজ মাধ্যমকেই বেছে নিয়েছেন অভিযোগ করার জন্য।

এক্স মাধ্যমে দিলীপ ডি'সুজা নামে পরিচিত এক্স ব্যবহারকারী লিখেছেন, প্রিয় সচিন তেন্ডুলকর, রাত প্রায় ৯ টা বেজে গেছে এবং সারাদিন আপনার বান্দ্রার বাড়ির বাইরে যে সিমেন্ট মিক্সারটি বিকট শব্দ করছে তা এখনও সেখানে আছে, এখনও উচ্চ শব্দ করছে। অনুগ্রহ করে আপনি কি আপনার বাড়িতে কর্মরত লোকদের যুক্তিসঙ্গত সময় ধরে কাজ করতে বলবেন? তোমাকে অনেক ধন্যবাদ।'


এই অভিযোগ করার পর সচিন তার সমস্যার সমাধাড় করেছিলেন কিনা সেই বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি, এমনকি অভিযোগকারী ব্যক্তিও সমাজ মাধ্যমে কোনও আপডেট দেননি। তবে সমাজ মাধ্যমে বিষয়টি বেশ চাঞ্চল্য তৈরি করেছে।

মজার বিষয় হল, তার টুইট ভাইরাল হয়েছে এবং অনেক নেটিজেন এতে প্রতিক্রিয়া জানিয়েছেন। কিছু ব্যবহারকারী তাকে ১০০ডায়াল করার পরামর্শ দিয়েছেন যদি তিনি সত্যিই সমস্যার সমাধান চান।অন্যরা ব্যঙ্গাত্মক হয়ে তাকে দেশ ছেড়ে পাকিস্তানে যেতে বলেন। এদিকে, একজন ব্যবহারকারী তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পদক্ষেপের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হওয়ার জন্য সতর্ক করেছেন।

যে মানুষের ক্রিকেট কেরিয়ার জলের মতো স্বচ্ছ। ব্যক্তিগত জীবনেও যিনি বিতর্ক থেকে শত ক্রোশ দূরে থাকেন সেই সচিন তেন্ডুলকরের বাড়ি নিয়ে এমন বিতর্ক সত্যি অবাক করার মতোই ঘটনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+