Shakib Al Hasan: দল থেকে বাদ দিতে হবে শাকিবকে, বাংলাদেশ বোর্ডকে নোটিশ সুপ্রিম কোর্টের আইনজীবীর

চাপ ক্রমশ বাড়ছে শাকিব আল হাসানের উপর, বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে খুনের মাম‌লার অভিযোগ দায়ের হয়েছিল আগেই। এবার তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠ‌ল। শাকিবকে যাতে দল থেকে বাদ দেওয়া হয় তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইনি নোটিশ পাঠালেন সেদেশের সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

একটি আইনি নোটিশে শকিব আল হাসানকে একটি হত্যা মামলায় জড়িত থাকার কারণে বাংলাদেশ ক্রিকেট দল থেকে বহিষ্কারের দাবি তোলা হয়েছে, অবিলম্বে প্রাক্তন অধিনায়ককে দল থেকে বাদ দেওয়ার জোরালো দাবি উঠেছে। দেশে অশান্তি শুরু হওয়ার পর থেকেই বিদেশে রয়েছেন শাকিব। তিনি শুধু একজন ক্রিকেটার নন, আওয়ামী লিগের নির্বাচিত সাংসদ। ফলে জন মানসে শাকিবকে নিয়ে ক্ষোভ ক্রমশ বাড়ছে।

Shakib Al Hasan

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাঠানো আইনি নোটিশে বলা হয়েছে, যেহেতু শাকিবের বিরুদ্ধে ফৌজাদারী মামলা হয়েছে, তাই আইসিসির আইন অনুযায়ী তিনি দেশের হয়ে খেলতে পারেন না। শাকিবকে অবিলম্বে ক্রিকেট দল থেকে বাদ দিতে হবে। বর্তমানে পাকিস্তানে দলের সঙ্গেই আছেন শাকিব। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যে টেস্ট খেলছে, সেই টেস্টেও দলে রয়েছেন শাকিব।

সুপ্রিম কোর্টের একজন বর্ষীয়ান আইনজীবী সজিব মাহমুদ আলম, একটি হত্যা মামলায় জড়িত থাকার কারণে ক্রিকেটার শাকিব আল হাসানকে জাতীয় দল থেকে সরিয়ে দেওয়ার দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি আইনি নোটিশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের আরও এক আইনজীবী রফিনুর রহমানের পক্ষ থেকেও শাকিবের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার শাকিবের বিরুদ্ধে খুন অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের দাবিতে সংঘর্ষ চলাকালে ৫ অগাস্ট রবেল নামে একজন পোশাক কারখানার কর্মী গুলিবিদ্ধ হন এবং পরে তাঁর মৃত্যু হয়। এই খুনের ঘটনায় নাম জড়িয়েছে সাংসদ শাকিব আল হাসানের। অভিযোগ, দেশের সাংসদ শাকিবও তাঁর দলের অন্যান্য নেতাদের মত আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।

শাকিব শেখ হাসিনার দলের সাংসদ ছিলেন, কিন্তু শেষ কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে চলা সংখ্যালঘুদের ওপর অত্যাচার এবং কোটা আন্দোলনের ফলে আওয়ামি লিগের সরকারের পতন ঘটে। দেশ ছাড়তে বাধ্য হন নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরপর একে একে শাসক দলের বহু সাংসদ মন্ত্রী দেশ ছেড়েছেন।
বাংলাদেশে ছাত্র আন্দোলন ও রক্তাক্ত গণবিক্ষোভের শুরুর সময় থেকেই শাকিব আছেন দেশের বাইরে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। সেইদিন থেকে দেশের তারকা অলরাউন্ডারকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি উঠেছে। কতদিন বিদেশে থেকে দলের হয়ে খেলতে পারবেন শাকিব? সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+