বুম-বুম এফেক্ট! জসপ্রীত বুমরা-র অ্যাকশন নকল করে বোলিং বালকের, ভাইরাল ভিডিও
একেই কি বলে বুমরাহ এফেক্ট? এক বালকের বোলিং না দেখলে একথা বিশ্বাস হওয়া কঠিন।
একেই কি বলে বুমরাহ এফেক্ট? এক বালকের বোলিং না দেখলে একথা বিশ্বাস হওয়া কঠিন। হংকং ক্রিকেট তাদের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করেছে। এই ভিডিও-তে একটি বালককে দেখা যাচ্ছে বোলিং মার্কে যেতে। এরপর সে যেভাবে বল হাতে দৌঁড়চ্ছে তার সঙ্গে জসপ্রীত বুমরাহ প্রবল মিল। এমনকী ব্যাটসম্যানকে বল ছোঁড়াতেও সেই বালক বুমরাহ-কে পুরোপুরি নকল করেছে। এই ভিডিও -তে এখন হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। হংকং ক্রিকেটের আপলোড করা এই ভিডিও-র জনপ্রিয়তা এখন টুইটারে সমানে বেড়ে চলেছে।
হংকং-এর অনুর্ধ্ব ১৩-র ক্রিকেটে এই ঘটনা। তবে বুমরাহ-র মতো বড়-রানআপে নয় ছোট আপে নকল অ্যাকশনে বোলিং করতে দেখা গিয়েছে এই বালকটিকে।
Spotted in the U-13s League today - another interesting bowling action. Does this remind you of somebody? 🤔@Jaspritbumrah93 @BCCI @ICCMediaComms @ICC #Cricket #HKCricket pic.twitter.com/A8OOfmtfPG
— Hong Kong Cricket (@CricketHK) March 3, 2019
মাস খানেক আগেই এমনই একটি ভিডিও নেট দুনিয়ায় হইচই ফেলেছিল। সেই ভিডিও-তে একটি অস্ট্রেলিয়ান বালককে তার বাড়ির ব্যাক-ইয়ার্ডে বুমরাহ-র মতো বোলিং অ্যাকশনে বোলিং করতে দেখা গিয়েছিল। এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ায় জসপ্রীত বুমরাহ তাঁর অদ্ভুত বোলিং অ্যাকশনের জন্য ক্রিকেটপ্রেমীদের কাছে একটা জনপ্রিয়তা পেয়েছেন। এই অদ্ভুত অ্যাকশনের সঙ্গে অবশ্যই যুক্ত হয়েছে তাঁর ক্ষুরধার বোলিং এবং উইকেট নেওয়ার ক্ষমতা। বুমরাহ-কে ক্রিকেটের এক বিরল প্রতিভা বলেই মানছে ক্রিকেট দুনিয়া। জসপ্রীত বুমরাহ এই অদ্ভুত অ্যাকশনে যে ভাবে বলকে ব্যাটসম্যানের দিকে ছুঁড়ে দেন তাতে সকলেরর হৃদস্পন্দন থেমে যাওয়ার অবস্থা হয়। বিশেষ করে বুমরাহ-র ইয়র্কারের বিষাক্ত ছোবলকে সব ব্যাটসম্যানই এড়িয়ে চলতে চান। অস্ট্রেলিয়া বুমরাহ যেভাবে বোলিং করেছেন তাতে ভারত ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করেছে। টেস্ট ক্রিকেটে অভিষেকের একটা মরসুমেই ৪৮টি উইকেট ঝুলিতে পুরেছেন বুমরাহ। এখন বিশ্বকাপ ক্রিকেটের জন্য তৈরি হচ্ছেন তিনি।
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত
Click it and Unblock the Notifications