MS Dhoni: ১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে ধোনির থেকে পেলেন উপহার, মাহি ভক্তের বিরাট কীর্তি
পাঁচ বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির সঙ্গে ক্রিকেটের সম্পর্ক এখন শুধুই আইপিএলের মধ্যই সীমাবদ্ধ। কিন্তু মাহির জনপ্রিয়তার গ্রাফ এখনও অটুট। দেশের যে কোনও প্রান্তের মাঠে আইপিএলের ম্যাচ খেলতে নামলেই মাহি আবেগে উদ্বেল হয় গ্যালারি। ধোনির জন্য যে তাঁর ভক্তরা যে কোনও কিছুই করতে পারেন তা আরও একবার প্রমাণিত হল।
গত সপ্তাহে বিরাটকে দেখতে ৫৮ কিলোমিটার সাইকেল চালিয়ে গ্রিন পার্ক স্টেডিয়ামে আসেন এক খুদে ভক্ত। কার্তিকেয় নামে এক স্কুল পড়ুয়ার কীর্তি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। ১ সপ্তাহের ব্যবধানে প্রকাশ্যে এল ধোনি ভক্তের এমন কীর্তি। ধোনির টানে দিল্লি থেকে সাইকেল নিয়েই রাঁচি চলে গেলেন এক যুবক। অবশেষে আইকনের দেখাও পেলেন যুবক।

দীর্ঘ সাধনা এবং কঠিন পরিশ্রমের পরই অবশেষে স্বপ্নপূরণ হল দিল্লির বাসিন্দা গৌরবের। ধোনির সঙ্গে শেষ পর্যন্ত দেখাই নয় আইকনের থেকেও পেলেন বিরাট উপহারও। ধোনি তাঁর ভক্তকে চেন্নাই সুপার কিংস দলের একটি জার্সি উপহার দিয়েছেন। সেখানে সইও করে দিয়েছেন। এমন উপহার পেয়ে স্বভাবতই আপ্লুত গৌরব।
গৌরব কুমার সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি প্রকাশ করেছেন যে ধোনির ভাই তাঁকে পুরো ফার্ম হাউস ঘুড়ে দেখিয়েছিলেন। তবে নিরাপত্তার কারণে তাঁকে ছবি তুলতে দেওয়া হয়নি।
গৌরব তাঁর ভিডিও বার্তায় বলেছেন, অবশেষে, আমি অত্যন্ত আনন্দিত যে আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। ধোনি স্যারের সাথে দেখা করতে পেরেছি। মাহি স্যারের ভাই আমাকে পুরো ফার্ম হাউসটা দেখিয়েছেন। নিরাপত্তা জনিত কারণে, আমি কোনও ছবি বা ভিডিও তুলতে পারিনি, তবে ধোনির অটোগ্রাফসহ জার্সি পেয়েছি, যা আমার জন্য বড় উপহার।
গৌরবের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগে। নেটিজেনকে তাঁর অধ্যাবসায়কে কুর্ণিশ জানিয়েছেন।












Click it and Unblock the Notifications