Eden Gardens: মাঠকর্মীর ছেলের আত্মহত্যা, সাত সকালেই ইডেন থেকে ঝুলন্ত দেহ উদ্ধার

সোমবার সাত সকালেই ইডে‌ন গার্ডেন্স থেকে ঝুল‌ন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ইডেনের কে ব্লকে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন এক যুবক। সিএবি সূত্রে জানা গিয়েছে মৃতের নাম ধনঞ্জয় বারিক। ২১ বছরের ধনঞ্জয় সিএবির মাঠকর্মী গনেশ বারিকের ছেলে। সে বাবার কাছে এসেছিল কয়েকদিন আগেই। কিন্তু সোমবার সকালে ইডেনের কে ব্লকের তাঁর ঝলন্ত দেহ দেখা যায়।

এরপর ঘটনাস্থলে আসেন ময়দান থানার পুলিশ। দেহ উদ্ধার করে হাসপাতা‌লে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় চাঞ্চ‌াল্য ছড়ায় ইডেনে। কী কারণে আত্মঘাতী হল ২১ বছরের ধনঞ্জয় তা খতিয়ে দেখছে পুলিশ।

ইডেন

কী কারণে আত্মঘাতী হলেন ুযুবক, তা খতিয়ে দেখছে পুলিশ। এটা নিছক আত্মহত্যার ঘটনা না নেপথ্যে অন্য কোনও কারণ, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। যদিও সিএবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আত্মঘাতী যুবকের সঙ্গে সিএবির কোনও সম্পর্ক নেই। মৃত যুবকের বাবা এবং কাকা সিএবির কর্মী। তাঁদের সঙ্গেই ইডেনের স্টাফ কোয়ার্টারে থাকতেন ধনঞ্জয় বারিক। মৃত যুবক ওড়িশার বাসিন্দা ,ক কাজের সন্ধানে কলকাতায় এসেছিলেন ধনঞ্জয়।

সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ সিএবি-র এক কর্মীরা ধনঞ্জয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান, এরপরই তারা পুলিশকে খবর দেন। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা থেকেই ধনঞ্জয়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছি‌ল না। তাই পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজের ডায়েরিও করা হয়। কিন্তু সোমবার সকাল পর্যন্ত তাঁর কোনও হদিশ পাইনি পুলিশ। অবশেষে সোমবার সকালে কে ব্লকের আপায় টিয়ারে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান সিএবির কর্মীরা।

প্রাথমিকভাবে অনুমান ওডিশার ভদ্রক থেকে আসা ধনঞ্জয় কলকাতায় এসে কাজের সন্ধানে ছিলেন। কিন্তু কাজ না পাওয়ায় একটা হতাশা তৈরি হয় তাঁর মধ্যে। সেই হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেন ধনঞ্জয়। পুলিশ মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+