ধোনি-র সঙ্গে সুন্দরী, এক সেলফিতেই রহস্যময়ীর খোঁজে উত্তাল নেট দুনিয়া
মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সুন্দরীর সেলফি ভাইরাল, সারাদিন নেটিজেনরা খুঁজলেন সুন্দরীর বায়োডাটা।
ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পরই ভাইরাল। মাহির সঙ্গে এক ফ্রেমে কে এই সুন্দরী তন্বী। নাম সৌন্দর্য্যা শর্মা। বলিউড এই অভিনেত্রীর ধোনির সঙ্গে অন্তরঙ্গ সেলফি সামনে আসার পরই নেটিজেনেদের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছেন এই সুন্দরী। ছবিতে অভিনেত্রীর চোখমুখের মুগ্ধতা কারোরই চোখ এড়াবে না।



কিন্তু এখন তাঁর সাক্ষীর সঙ্গে সুখী দাম্পত্য। ছোট্ট মেয়ে জীভাতেও মজে তিনি। এর মধ্যে এসব কী এই প্রশ্ন উঠিয়ে দেওয়ার জন্য সৌন্দর্য্যা শর্মার এই সেলফি যথেষ্ট।
কিন্তু না চিন্তার কোনও কারণ নেই, না আছে সাক্ষীর না আছে ধোনি ফ্যানদের। সম্প্রতি রাঁচি ডায়েরিস ছবির প্রোমোশানের কাজে রাঁচিতে মাহির বাড়িতে গিয়েছিলেন অনুপম খের। তবে শুধু তিনিই যাননি গিয়েছিলেন গোটা ছবির কাস্ট এন্ড ক্রুয়ের একটা অংশ। তাঁদের মধ্যেই ছিলেন সৌন্দর্য্যাও।
এটাই বলিউডে প্রথম ছবি সৌন্দর্য্যার। তাঁকে নাকি তাঁর ফ্যানরা ফ্যাশন কুইন বলে ডাকেন। তবে 'ফ্যাশন কুইন' নিজে ফ্যান মাহির। ফলে প্রথমবার তাঁর সঙ্গে ছবি তোলার সুযোগ পাওয়াতেই কাজ করছিল মুগ্ধতা।
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fiamsoundaryasharma%2Fposts%2F119597835378928&width=500" width="500" height="721" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>
৭ অক্টোবর রাঁচিতে ভারত- অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে বেশ হালকা মুডে ছিলেন মাহিও। একদিনের ক্রিকেটে ৩০০ ক্লাবে ঢুকে পড়া মহেন্দ্র সিং ধোনি, এখন দুরন্ত ফর্মে রয়েছেন। দলের প্রয়োজনে জ্বলে উঠছেন উইকেটের সামনে ও পিছনে তাই তাঁর ফ্যান হওয়াটাই তো স্বাভাবিক।












Click it and Unblock the Notifications