২০২০-র আইপিএল নিলামে ৯৭১ জন ক্রিকেটারের নাম নথিভূক্ত

২০২০-র আইপিএল নিলামে ৯৭১ জন ক্রিকেটারের নাম নথিভূক্ত

আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় ২০২০-র আইপিএল মরশুমের খেলোয়াড় কেনাবেচা হবে। সেই নিলামের জন্য ৯৭১ জন দেশি ও বিদেশি ক্রিকেটার, তাঁদের নাম জমা দিয়েছেন বলে আইপিএল কমিটির তরফে জানানো হয়েছে। তাঁদের মধ্যে ২১৫ জন ক্রিকেটারের পকেটে বিভিন্ন দেশের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে বলেও জানানো হয়েছে।

২০২০-র আইপিএল নিলামে ৯৭১ জন ক্রিকেটারের নাম নথিভূক্ত

২০২০ সালের আইপিএলের ট্রেডিং উইন্ডো বন্ধ হয়েছে অনেক আগেই। টুর্নামেন্টের নিলামে ক্রিকেটারদের নাম নথিভূক্ত করার জন্য অন্তিম তারিখ ধার্য করা হয়েছিল ৩০ নভেম্বর। আইপিএলে অংশগ্রহণকারী আটটি দলে পরে থাকা ৭৩টি স্থান পূরণের জন্য ৯৭১ জন ক্রিকেটারের নাম নথিভূক্ত হওয়ায় আইপিএল কমিটি যে কিছুটা হলেও বিড়ম্বনায় পড়তে চলেছে, তা বলা চলে। টুর্নামেন্টের ফ্রাঞ্চাইজিগুলিকে ৯ ডিসেম্বরের মধ্যে নিলামের জন্য তাদের বাছাই করা ক্রিকেটারের নাম জমা দিতে বলেছে আইপিএল কমিটি।

২০২০ আইপিএল নিলামের জন্য নথিভূক্ত হওয়া ক্রিকেটাদের সামগ্রিক পরিসংখ্যান

১) আইপিএল নিলামের জন্য নাম নথিভূক্ত হয়েছে ভারতীয় ক্রিকেট দলে খেলা ১৯ জন ক্রিকেটারের।

২) জাতীয় দলে সুযোগ না পাওয়া ৬৩৪ জন ভারতীয় ক্রিকেটার এই নিলামের নিজেদের নাম জমা দিয়েছেন।

৩) জাতীয় দলের হয়ে না খেললেও কমপক্ষে ১টি আইপিএল ম্যাচ খেলা ৬০ জন ভারতীয় ক্রিকেটার ২০২০ আইপিএল নিলামে নিজেদের নাম নথিভূক্ত করেছেন।

৪) বিভিন্ন দেশের ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করা ১৯৬ জন ক্রিকেটারের নাম এই নিলামে নথিভূক্ত হয়েছে।

৫) নিজ নিজ দেশের ক্রিকেট দলে সুযোগ না পাওয়া ৬০ জন বিদেশি ক্রিকেটারের নামও এই নিলামের জন্য নথিভূক্ত হয়েছে।

৬) সহযোগী দেশের তরফে ২ জন ক্রিকেটারের নাম জমা পড়েছে বলে আইপিএল কমিটি সূত্রে খবর।

কোন দেশের কত জন ক্রিকেটার

অস্ট্রেলিয়া : ৫৫

দক্ষিণ আফ্রিকা : ৫৪

শ্রীলঙ্কা : ৩৯

ওয়েস্ট ইন্ডিজ : ৩৪

নিউজিল্যান্ড : ২৪

ইংল্যান্ড : ২২

আফগানিস্তান : ১৯

বাংলাদেশ : ৬

জিম্বাবোয়ে : ৩

নেদারল্যান্ডস : ১

মার্কিন যুক্তরাষ্ট্র : ১

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+