করোনা উদ্বেগে জীবনের দ্বিতীয় ইনিংসে বাধা, বিয়ে স্থগিত করলেন ৮ অস্ট্রেলিয়ান ক্রিকেটার

করোনা উদ্বেগে জীবনের দ্বিতীয় ইনিংসে বাধা, বিয়ে স্থগিত করলেন ৮ অস্ট্রেলিয়ান ক্রিকেটার

করোনা থাবায় কাঁপছে বিশ্ব। বন্ধ ক্রিকেট, বিশ্বজুড়়ে একাধিক দেশে এখন লকডাউন পরিস্থিত। জারি রয়েছে গৃহবন্দি থাকার নির্দেশ। এবার বিশ্ব মহামারী কোভিড ১৯ ভাইরাসের জন্য বিয়ে পিছতে বাধ্য হলেন ৮ অস্ট্রেলিয়া ক্রিকেটার।

বিয়ে কবে ছিল

বিয়ে কবে ছিল

অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পা, ডার্সি শট সহ ৮ অজি ক্রিকেটার চলতি এপ্রিলে বিয়ে সারার পরিকল্পনা করেছিলেন। সেই মতো চলতি মাসের বিভিন্ন দিনে বিয়ের ডেটও পাকা ছিল। কিন্তু অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। ফল করোনা উদ্বেগের মাঝেই বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হলেন ৮ ক্রিকেটার।

একনজের ৮ ক্রিকেটার

একনজের ৮ ক্রিকেটার

স্পিনার অ্যাডাম জাম্পা, ওপেনার ডা'র্সি শট ছাড়াও পুরুষ ক্রিকেটারদের মধ্যে অ্যালিস্টার ম্যাকডরমেট, মিচেল সুয়েপসন, পেসার জ্যকসন বার্ড, অ্যান্ড্রু টাই। এই ছয় পুরুষ ক্রিকেটারের পাশাপাশি অস্ট্রেলিয়ান দুই মহিলা ক্রিকেটার জেস জোনাসেন ও কেটলিন ফ্রিয়েটের এমাসের বিয়ের পাকা কথা ছিল। করোনা বিশ্ব মহামারী করোনার জেরে শেষ পর্যন্ত ৮ ক্রিকেটারই তাঁদের বিবাহ পর্ব স্থগিত রাখলেন।

বাগদান সেরে ফেলেছেন ম্যাক্সওয়েল

বাগদান সেরে ফেলেছেন ম্যাক্সওয়েল

উল্লেখ্য আরও দুই ক্রিকেটারের বিয়ে রয়েছে। তাঁদের বিয়েও স্থগিত হতে চলেছে। যদিও তারা আগেই বাগদান পর্ব সেরে রাখায় জাম্পা-শটদের থেকে তাঁদের পরিস্থিতি অনেকটাই ভালো।

কী বলেছেন ম্যাক্সওয়েল

কী বলেছেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়া দলের দুই তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্স বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আগে বাদগান সেরেছিলেন। এ প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেছেন, 'জাম্পা থেকে শুরু অস্ট্রেলিয় ক্রিকটার যাদের বিয়ের তারিখ পিছিয়ে দিতে হচ্ছে, তাদের জন্য খারাপ লাগছে। সেক্ষেত্রে আমার ও কামিন্সের বাগদান হয়ে যাওয়ায় আমরা কিছুটা সৌভাগ্যবান।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+