T20 World Cup 2024: ফাইনাল ম্যাচেও ভিলেন হবে বৃষ্টি? খেলা ভেস্তে গেলে কোন দল হবে চ্যাম্পিয়ন?
শনিবার টি২০ বিশ্বকাপের মেগা ফাইনাল। ভারত-ইংল্যান্ডের মধ্যে সেমিফাইনাল ম্যাচে বার বার বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। গায়ানার পর এবার ফোকাসে বার্বাডোজের আবহাওয়া। কারণ শনিবার ভারতীয় সময় রাত আটটায় এখানেই ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যেই ফাইনাাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
টি২০ বিশ্বকাপের মেগা ফাইনালের আগে সবার চোখ বার্বাডোজের আবহাওয়ার দিকে। ভারত ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালটি বৃষ্টিবিঘ্নিত হয়েছিল। এবার কি ফাইনাবল ম্যাচেও ভিলেন হবে বৃষ্টি? মন্দ আবহাওয়ার কারণে ম্যাচ ভেস্তে গেলে কি হবে? কোন দল চ্যাম্পিয়নের শিরোপা পাবে? সমস্ত তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ক্যারিবিয়ান অঞ্চলে বর্ষাকাল, তাই পুরো অঞ্চল জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যতিক্রম নয় ফাইনােল ম্যাচের দিনও। বার্বাডোজের কেনিংস্টোন ওভালে শনিবার (ফাইনাল ম্যাচের নির্ধারিত দিন) ও রবিবার (রিজার্ভ ডে) বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৯ জুনের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, কয়েক পশলা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া সহ পরিস্থিতি মেঘলা থাকবে বলে আশা করা হচ্ছে।
ফলে মেগা ফাইনাল ম্যাচেও ভিলেন হতে পারে বৃষ্টি। পূর্বাভাস অনুসারে ম্যাচের দিন ৭৮% বৃষ্টিপাত হতে পারে। এমনকি ৯৯% আকাশা মেঘাচ্ছন্ন থাকতে পারে। ফলে বৃষ্টির কথা মাথায় রেখেই রণকৌশল সাজাতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকা দুই দলকে।
২৯ শে জুনের আবহাওয়ার প্রতিবেদন অনুসারে, বাতাসের সাথে ঝড়ো হাওয়া সহ কয়েকটি বৃষ্টি এবং বজ্রঝড় সহ আবহাওয়া মেঘলা হতে পারে বলে আশা করা হচ্ছে।
পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে, শনিবার ফাইনাল ম্যাচ এবং রবিবার রিজার্ভ ডে বাধার সম্মুখীন হতে পারে। বৃষ্টির কারণে যেকোন বিলম্বের জন্য আইসিসি উভয় দিনে ১৯০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ করেছে। যদি ফাইনালটি শেষ পর্যন্ত ধুয়ে যায়, ভারত এবং দক্ষিণ আফ্রিকা উভয়কেই টুর্নামেন্টের যৌথ বিজয়ী ঘোষণা করা হবে
সেমিফাইনাল শেষ হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই ফাইনাল খেলতে নামবে টিম ইন্ডিয়া। শনিবার এই ম্যাচ জিতলে ১১ বছরের আইসিসি ট্রফির খরা কাটবে ভারতের।১০ বছর পর টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। সেমিফাইারলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনা লে উঠেছে ভারতীয় দল। ট্রফি এবং ভারতীয় দলের মধ্যে ব্যবধান এখন একটা ম্যাচের।
TEAM INDIA HAS REACHED IN BARBADOS FOR FINAL.🇮🇳
— Tanuj Singh (@ImTanujSingh) June 28, 2024
- All the best, Rohit Sharma & Co.🏆pic.twitter.com/9YeAOliBhW
শুক্রবার সংবাদ সংস্থা এএনআই একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, বার্বাডোজ়ে হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেলকে। এয়ারপোর্টে টিম বাস উঠতে দেখা যায় ক্রিকেটারদের।শুধু ক্রিকেটার নয়, দলের সঙ্গে দেখা যায় বোর্ড প্রেসিডেন্ট রজার বিনিকেও।












Click it and Unblock the Notifications