6IXTY: আন্দ্রে রাসেলের টানা ছয় ছক্কা! দুরন্ত জয় শাহরুখের নাইট রাইডার্সের, দেখুন ভিডিও

আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ে সিক্সটি (6IXTY)-তে দুরন্ত জয় পেল ত্রিনবাগো নাইট রাইডার্স। শাহরুখ খানের দলের হয়ে আরও একবার স্মরণীয় ইনিংস খেললেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। শনিবার সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে খেলা ছিল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নাইট রাইডার্সের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির। রাসেলের ইনিংসের সৌজন্যেই তিন রানে জয় পেল টিকেআর।

আন্দ্রে রাসেলের টানা ছয় ছক্কা! দুরন্ত জয় নাইট রাইডার্সের

(ফাইল ছবি)

১০ ওভারের এই খেলায় গতকাল টস জিতে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছিল সেন্ট কিসট অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। টিকেআর ৫ উইকেট হারিয়ে তোলে ১৫৫ রান। রাসেল তিনে নেমে ২৪ বলে ৭২ রানের যে ইনিংসটি খেলেন তাতে রয়েছে পাঁচটি চার ও আটটি ছয়। জবাবে খেলতে নেমে ১০ ওভারে ৪ উইকেটে ১৫২ রানের বেশি তুলতে পারেনি সেন্ট কিটস। রাসেল ২ ওভারে ৪১ রান দিয়ে ১টি উইকেট নেন। অ্যান্ডারসন ফিলিপ ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ৩ উইকেট।

রাসেল ম্যাচের সপ্তম ওভারে ডমিনিক ড্রেকসের ওভারের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে চারটি ছক্কা মারেন। এই ওভারেই তিনি অর্ধশতরানও পূর্ণ করেন ১৭ বল খেলে। ওভার শেষে রাসেলের স্কোর ছিল ১৮ বলে ৫৬। তখনও অবধি চারটি চার ও ৬টি ছয় এসেছিল তাঁর ব্যাট থেকে। অষ্টম ওভারে জন রাস জাগ্গেসরের প্রথম ও দ্বিতীয় বলে রাসেল আরও দুটি ছক্কা হাঁকান। এই ওভারের তৃতীয় বলে মারেন একটি বাউন্ডারিও। রাসেল ত্রিনবাগো ইনিংসের অষ্টম ওভারের শেষ বলে ডুয়ান জানসেনের হাতে ক্যাচ দিয়ে জাগ্গেসরের শিকার হন।

সিক্সটিতে বেশ কিছু নতুন নিয়ম রয়েছে। প্রত্যেক দল ৬টি উইকেট হাতে নিয়ে খেলতে পারে। দুই ওভারের পাওয়ারপ্লে-র মধ্যে দুটি ছয় মারতে পারলে ফ্লোটিং তৃতীয় পাওয়ারপ্লে ওভার পায় ব্যাটিং দল। বোলিং দলকে ১০ ওভারের মধ্যে একটানা পাঁচ ওভার করতে হয় একই প্রান্ত থেকে। প্রতি ওভারের মধ্যে প্রান্ত বদল করা যায় না। ৪৫ মিনিটের মধ্যে ১০ ওভার পূর্ণ করতে না পারলে শেষ ৬টি বল ১ জন ক্রিকেটারকে বাইরে রেখে করতে হয় বোলিং দলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+