অস্ট্রেলিয়ার মাটিতে বীরত্বের পুরস্কার, ৬ ভারতীয় ক্রিকেটার বিলাসবহুল গাড়ি!
অস্ট্রেলিয়ার মাটিতে বীরত্বের পুরস্কার, ৬ ভারতীয় ক্রিকেটার বিলাসবহুল গাড়ি!
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বীরত্ব দেখানোর পুরস্কার পেলেন মহম্মদ সিরাজ, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি ও শার্দুল ঠাকুর। ছয় ভারতীয় ক্রিকেটারকে বিলাসবহুল এসইউভি গাড়ি উপহার দিলেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। এর মধ্যে চার জনই ভারতীয় দলের হয়ে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে মাত্র তিনটি টেস্ট খেলে ১৩টি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি ৫ উইকেট নেন। অন্যদিকে ভারতীয় দলের হয়ে প্রথমবার টেস্ট সিরিজ খেলতে নামা ওপেনার শুভমান গিল তিনটি ম্যাচ খেলে ২৫৯ রান করেছেন। গাব্বা টেস্টে ভারতের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল গিলের ৯১ রানের ইনিংস। ভারতের হয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামা শার্দুল ঠাকুর ব্রিসবেন ম্যাচে ৭ উইকেট নেন। ম্যাচের প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে মূল্যবান ৬৭ রান।
অন্যদিকে ব্রিসবেনেই ভারতের হয়ে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন ওয়াশিংটন সুন্দর ও টি নটরাজন। ম্যাচের প্রথম ইনিংসে তিন উইকেট নেন নটরাজন। ম্যাচে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম ইনিংসে ৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন ওয়াশিংটন। প্রত্যেকের পারফরম্যান্সে খুশি হয়েছেন দেশের ক্রিকেট প্রেমীরা। খুশি হয়েছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications