ভারতীয় ক্রিকেটের কোচের পদে বীরেন্দ্র সহবাগের আবেদন, আরও যারা রয়েছেন তালিকায়

এখনও পর্যন্ত মোট ৬জন কোচ হতে চেয়ে বিসিসিআইয়ের কাছে আবেদনপত্র জমা দিয়েছেন।

ভারতীয় ক্রিকেট দলের কোচের পদ কে সামলাবেন তা নিয়ে এবার শুরু হয়ে গেল লড়াই। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট ৬জন কোচ হতে চেয়ে বিসিসিআইয়ের কাছে আবেদনপত্র জমা দিয়েছেন।

এদের মধ্যে রয়েছেন ভারতের বর্তমান কোচ অনিল কুম্বলে। যার মেয়াদ চ্যাম্পিয়ন্স ট্রফির পরই শেষ হয়ে যাচ্ছে। এছাড়া আর যে পাঁচজন রয়েছেন তাঁরা প্রত্যেকেই ক্রিকেটে পরিচিত নাম। একনজরে দেখে নিন যে ছয় জন বিসিসিআইয়ের কোচ হতে চেয়ে আূবেদন করেছেন, তাঁরা কারা।

অনিল কুম্বলে

অনিল কুম্বলে

গত একবছর ধরে ভারতীয় ক্রিকেট দলের কোচিং করাচ্ছেন ভারতের সবচেয়ে সফল লেগ স্পিনার অনিল কুম্বলে। তাঁর আমলে টেস্টে অপরাজিত থেকে নয়া রেকর্ড গড়েছে ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফির পর চুক্তি শেষ হচ্ছে কুম্বলের। তাই ফের একবার আবেদন করেছেন তিনি।

বীরেন্দ্র সহবাগ

বীরেন্দ্র সহবাগ

আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব দলের ডিরেক্টরের পদ সামলেছেন বীরেন্দ্র সহবাগ। বিস্ফোরক এই ব্যাটসম্যান এবার ভারতীয় দলের কোচের পদেও আবেদন করেছেন।

টম মুডি

টম মুডি

টম মুডি ভারতীয় দলের বহু ক্রিকেটারকে কোচিং করিয়েছেন। গতবছরও ভারতীয় দলের কোচের পদে তিনি আবেদন করেছিলেন। এর আগে তিনি শ্রীলঙ্কা দলের কোচ ছিলেন। বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের কোচের দায়িত্ব সামলেছেন মুডি।

লালচাঁদ রাজপুত

লালচাঁদ রাজপুত

লালচাঁদ রাজপুত মুম্বইয়ের খ্যাতনামা ক্রিকেটার। বর্তমানে তিনি আফগানিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন। এছাড়া তিনি আইপিএলে মুম্বই দলের কোচিং করিয়েছেন ও অল্প সময়ের জন্য ভারতীয় দলের ম্যানেজারও ছিলেন।

ডোডা গণেশ

ডোডা গণেশ

কর্ণাটকের প্রাক্তন ক্রিকেটার ডোডা গণেশ ভারতীয় দলের হয়ে ৪টি টেস্ট ও ১টি একদিনের ম্যাচ খেলেছেন। তিনি এর আগে গোয়া দলের কোচের দায়িত্ব সামলেছেন।

রিচার্ড পাইবাস

রিচার্ড পাইবাস

রিচার্ড পাইবাস একজন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার। বর্তমানে তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দলের ডিরেক্টর। ২০১৩ সাল থেকে তিনি দায়িত্ব সামলাচ্ছেন। এর আগে তিনি পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট দলের কোচের দায়িত্ব সামলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+