তিনশো করার পথে এদিন যে রেকর্ডগুলি করলেন করুণ নায়ার
এদিন ৩০৩ রানের অপরাজিত ইনিংস খেলার সময়ে করুণ নায়ার ৩২টি চার ও ৪টি ছয় মেরেছেন। তিনি মোট ৩৮১টি বল খেলেছেন। স্ট্রাইক রেট ছিল ৭৯-এর বেশি। এদিন ত্রিশতরান করার পথে যে যে রেকর্ড করলেন করুণ নায়ার তা জেনে নিন।
চেন্নাই টেস্ট ম্যাচ উঠে এল রেকর্ড বুকে। পঞ্চম টেস্ট এমনিতে নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছিল। তা সত্ত্বেও রেকর্ডের বন্যা বয়ে গেল এই টেস্টে। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৭৭ রান করার পরে প্রথমে লোকেশ রাহুল ১৯৯ রানের ইনিংস খেলে আউট হন।
তারপরে ভারতীয় ব্যাটিংয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন করুণ নায়ার। প্রথমে অশ্বিন (৬৭ রান) ও পরে রবীন্দ্র জাদেজা (৫১ রান) সঙ্গে নিয়ে নিজের ত্রিশতরান পূরণ করেন।

এদিন ৩০৩ রানের অপরাজিত ইনিংস খেলার সময়ে করুণ নায়ার ৩২টি চার ও ৪টি ছয় মেরেছেন। তিনি মোট ৩৮১টি বল খেলেছেন। স্ট্রাইক রেট ছিল ৭৯-এর বেশি। বীরেন্দ্র সহবাগের পরে দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসাবে ত্রিশতরান করলেন তিনি। এর আগে বীরু ৩০৯ ও ৩১৯ রানের দুটি ইনিংস খেলেছেন।
এদিন ইংল্যান্ডের লেগস্পিন বোলার আদিল রশিদের বলে চার মেরে ত্রিশতরান পূর্ণ করেন রশিদ। সেইসঙ্গে টেস্ট ক্রিকেটের ৩০তম ব্যাটসম্যান হিসাবে ত্রিশতরান করার কৃতিত্ব অর্জন করলেন তিনি।
নিজের কেরিয়ারের তৃতীয় টেস্টে খেলতে নেমেই করুণ ত্রিশতরান করেছেন। শুধু তাই নয়, একেবারে শতরান, দ্বিশতরান টপকে ত্রিশতরানের অপরাজিত ইনিংস খেলেছেন। তাঁর তিনশো পূর্ণ হওয়ার পরই বিরাট কোহলি ইনিংস ডিক্লেয়ার করেন। ততক্ষণে ভারতের স্কোর পৌঁছে গিয়েছে ৭৫৯/৭ উইকেটে। ২৮২ রানের লিডও পেয়ে গিয়েছে ভারত।
এদিন ত্রিশতরান করার পথে যে যে রেকর্ড করলেন করুণ নায়ার
বীরেন্দ্র সহবাগের পরে দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসাবে ত্রিশতরান করলেন তিনি। এর আগে বীরু ৩০৯ ও ৩১৯ রানের দুটি ইনিংস খেলেছেন।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন করুণ। এর আগে মহেন্দ্র সিং ধোনি ২২৪ রানের ইনিংস খেলেছেন।
প্রথম শতরান হিসাবে বিনোদ কাম্বলিকে টপকে গেলেন করুণ নায়ার। এর আগে কাম্বলি ২২৪ রান করেছিলেন। আর এদিন নায়ার ৩০৩ রানের অপরাজিত ইনিংস খেললেন।
জীবনের তৃতীয় টেস্টে খেলতে নেমে তিনশো রানের মাইলফলক স্পর্শ করলেন করুণ নায়ার। এর আগে টেস্ট ক্রিকেটে আর কোনও ব্যাটসম্যান এত কম ম্যাচ খেলে তিনশো রান করতে পারেননি।
ভারতের হয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ স্কোর করেছেন করুণ নায়ার। এর আগে একমাত্র বীরেন্দ্র সহবাগ দু'বার ত্রিশতরান করেছেন। বীরু ৩০৯ ও ৩১৯ রানের ইনিংস খেলেছেন।
তৃতীয় ভারতীয় হিসাবে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে দ্বিশতরান করেছেন করুণ নায়ার। এর আগে মহেন্দ্র সিং ধোনি ও রাহুল দ্রাবিড়ের এই কৃতিত্ব রয়েছে।
এদিন ত্রিশতরান করার পথে সুনীল গাভাসকর, শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়ের মতো মোট ৭ জন ভারতীয় ব্য়াটিং কিংবদন্তির ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড টপকে গিয়েছেন করুণ নায়ার।
এটা ফার্স্ট ক্লাস ক্রিকেটে করুণ নায়ারের দ্বিতীয় ত্রিশতরানের ইনিংস। এর আগে গতবছর রঞ্জি ট্রফি ফাইনালে কর্ণাটকের হয়ে ৩২৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications