প্রাণহীন চেন্নাই টেস্টে অপরাজিত ৩০৩ রানের ইনিংস করুণ নায়ারের, ভারত ৭৫৯/৭

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪৭৭ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে করল ৭৫৯ রান। রবিবার লোকেশ রাহুলের ১৯৯ রানে আউট হওয়ার পরে এদিন করুণ নায়ার ৩০৩ রানের অপরাজিত ইনিংস খেললেন।
 

ন্নাই, ১৯ ডিসেম্বর : এক কর্ণাটকী দ্বিশতরানের গণ্ডী টপকাতে পারলেন না। তাঁকে থামতে হয়েছে ১৯৯ রানে। তিনি লোকেশ রাহুল। আর সেই ইনিংসেই আর এক কর্ণাটকী সেই ভুল করেননি। শুধু তাই নয়, তিনি পৌঁছে গিয়েছেন একেবারে ত্রিশতরানে। তিনি করুণ নায়ার।

ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিমধ্যে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতা হয়ে গিয়েছে ভারতের। এই অবস্থায় চেন্নাইয়ে পঞ্চম টেস্ট শুধু নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এই প্রাণহীন টেস্ট জমিয়ে দিলেন ভারতীয় ব্যাটসম্যানরা।

প্রাণহীন চেন্নাই টেস্টে অপরাজিত ৩০৩ রানের ইনিংস করুণ নায়ারের, ভারত ৭৫৯/৭

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪৭৭ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে করল ৭৫৯ রান। রবিবার লোকেশ রাহুলের ১৯৯ রানে আউট হওয়ার পরে এদিন করুণ নায়ার ৩০৩ রানের অপরাজিত ইনিংস খেললেন।

এদিন ৩০৩ রানের অপরাজিত ইনিংস খেলার সময়ে করুণ নায়ার ৩২টি চার ও ৪টি ছয় মেরেছেন। তিনি মোট ৩৮১টি বল খেলেছেন। স্ট্রাইক রেট ছিল ৭৯-এর বেশি। বীরেন্দ্র সহবাগের পরে দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসাবে ত্রিশতরান করলেন তিনি। এর আগে বীরু ৩০৯ ও ৩১৯ রানের দুটি ইনিংস খেলেছেন।

করুণ নায়ারকে যোগ্য সঙ্গত করেন রবিচন্দ্রণ অশ্বিন (৬৭ রান) ও রবীন্দ্র জাদেজা (৫১ রান)। সবমিলিয়ে ভারতের লিড রয়েছে ২৮২ রানের। ইংল্যান্ড এই টেস্ট ড্র করতে পারে কিনা সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+