শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে ব্যাটিং ভারতের, ৪১ বছর পর একসঙ্গে পাঁচজনের অভিষেক

ভারত অধিনায়ক হিসেবে এই প্রথম টস জিতলেন শিখর ধাওয়ান। একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুরে ফেলেছে ভারত। তবু আজ চলতি বছরে ভারতের শেষ একদিনের ম্যাচে যেমন বিশ্বকাপের সুপার লিগের ১০ পয়েন্ট নিশ্চিত করে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে চাইছে ভারত, তেমনই শ্রীলঙ্কাও চাইছে অন্তত ১০ পয়েন্ট দখল করতে।

২১ বছর পর একসঙ্গে পাঁচজনের অভিষেক

আজ কলম্বোয় সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতীয় দলে ৬টি পরিবর্তন। পাঁচজনের অভিষেক। যে পাঁচজন আজ দেশের হয়ে প্রথম একদিনের আন্তর্জাতিক খেলবেন তাঁরা হলেন নীতীশ রানা, রাহুল চাহার, চেতন সাকারিয়া, কৃষ্ণাপ্পা গৌতম ও সঞ্জু স্যামসন। এ ছাড়াও দলে নেওয়া হয়েছে নভদীপ সাইনিকে। আগের ম্যাচের দলের যাঁরা তৃতীয় ম্যাচে নেই তাঁরা হলেন ঈশান কিষাণ, ক্রুণাল পাণ্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার ও ভুবনেশ্বর কুমার। আজ আবার চাহালের জন্মদিনও। ভুবনেশ্বর না থাকায় সহ অধিনায়ক করা হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। তাঁর বোলিং ফিটনেস নিয়ে হার্দিক জানিয়েছেন, তিনি ১০০ শতাংশ ফিট। বোলিং করার মাত্রা ক্রমেই বাড়াবেন এবার থেকে।

১৯৮০ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া ম্যাচে ভারতের পাঁচজনের একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল একসঙ্গে। তারপর আর এমন ঘটনা ঘটেনি। শ্রীলঙ্কা দলে তিনটি পরিবর্তন। প্রবীণ জয়বিক্রমা, রমেশ মেন্ডিস ও আকিলা ধনঞ্জয় রয়েছেন প্রথম একাদশে।

ভারতের প্রথম একাদশ- শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী শ, সঞজু স্যামসন (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), নীতীশ রানা, কৃষ্ণাপ্পা গৌতম, রাহুল চাহার, নভদীপ সাইনি, চেতন সাকারিয়া

শ্রীলঙ্কার প্রথম একাদশ- আবিষ্কা ফার্নান্দো, মিনোদ ভানুকা (উইকেটকিপার), ভানুকা রাজপক্ষ, ধনঞ্জয় ডি সিলভা, চরিথ আসালঙ্কা, দাসুন শনকা (অধিনায়ক), রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়, প্রবীণ জয়বিক্রমা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+