যে বোলাররা বিশ্বকাপে কামাল দেখাতে পারেন, এক নজরে দেখে নিন
ইংল্যান্ডে ইতিমধ্যেই শুরু হয়েছে অতি প্রতীক্ষিত বিশ্বকাপে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারিয়েছে ইংল্যান্ড।
ইংল্যান্ডে ইতিমধ্যেই শুরু হয়েছে অতি প্রতীক্ষিত বিশ্বকাপে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারিয়েছে ইংল্যান্ড। ইংরেজদের দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের মধ্যেই বেশ উজ্জ্বল দেখিয়েছে প্রোটিয়াস শিবিরের কাগিসো রাবাডা, ইমরান তাহিরদের। ২০১৯ বিশ্বকাপের প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেট নেন ৪০ বছরের দক্ষিণ আফ্রিকান স্পিনার।
দেখে নেওয়া তেমনই কিছু বোলারদের তালিকা যাঁরা এই বিশ্বকাপে কামাল দেখাতে পারেন :

জসপ্রীত বুমরা
২৫ বছরের এই ভারতীয় পেসারকে নিয়ে বিশ্ব ক্রিকেটে জোর চর্চা। মিস্ট্রি ডেলিভারি, সুইং এবং ডেথ ওভারে পার্ফেক্ট ইয়র্কার দিতে সিদ্ধহস্ত উইকেট টেকার বুমরা এবার টিম ইন্ডিয়ার ট্রাম কার্ড। ৪৯টি একদিনের ম্যাচে ৮৫ উইকেট নেওয়া গুজরাতের এই তরুণ এই মরশুমের আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেও ১৯টি উইকেট জুলিতে পোড়েন।

কাগিসো রাবাডা
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাত্র ১২ ম্যাচ খেলে ২৫ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার পেস ব্যাটারি কাগিসো রাবাডা বিশ্বকাপের শুরুটা ভালোই করেছেন। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। দেশের হয়ে ৬৭টি একদিনের ম্যাচে ১০৮ উইকেট নেওয়া রাবাডা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রাণ ভ্রমরা হয়ে উঠতে পারেন।

ইমরান তাহির
চেন্নাই সুপার কিংসের জার্সিতে ১৭ ম্যাচে ২৬ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির আইপিএলের ইতিহাসে নজির গড়েছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রথম ওভার বল করেও ইতিহাস তৈরি করেছেন ৪০ বছরের স্পিনার। ওই ওভারের দ্বিতীয় বলে জনি বেয়ারস্টোর উইকেট তুলে নেওয়া তাহির ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত কিছু করবেন বলেই আশা রাখেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত ৯৯টি ওকদিনের ম্যাচে ১৬৪টি উইকেট নিয়েছেন ইমরান।

রশিদ খান
আফগানিস্তানের ২০ বছরের মিস্ট্রি স্পিনার ইতিমধ্যেই দ্রুততম ১০০ উইকেট দখলের মালিক হয়েছেন। ৫৭টি একদিনের ম্যাচে ১২৩ উইকেট নেওয়া রশিদ, তাবড় ব্যাটসম্যানদের রীতিমতো ঘোল খাইয়েছেন। ইংল্যান্ড বিশ্বকাপে জায়েন্ট কিলার ধরা হচ্ছে আফগানিস্তানকে। সেই দলের অন্যতম শক্তি রশিদ খান টুর্নামেন্টের সেরা বোলার হওয়ার ক্ষমতা রাখেন।

ট্রেন্ট বোল্ট
নিউজিল্যান্ডের জার্সিতে ৭৯ ম্যাচে ১৪৭ উইকেট নেওয়া বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট ইতিমধ্যেই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। বিশ্বকাপের মূল পর্বেও তার রেশ থাকবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications