মোতেরায় ব্যাট হাতে কামাল করা ভারতীয় টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় রথীদের ভিড়

মোতেরায় ব্যাট হাতে কামাল করা ভারতীয় টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় রথীদের ভিড়

আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্টে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা অনায়াসে ধরে নেওয়া যায়। দুই দলই সিরিজে একটি করে টেস্ট জিতেছে। বুধবার থেকে শুরু হতে চলা দিন-রাতের ম্যাচ যে দল জিতবে, তারা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দিকে আরও একধাপ এগিয়ে যাবে। সেই আবহে দুই দলের ব্যাটসম্যানের মধ্যে লড়াই কাঁটায় কাঁটায় হবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তারই প্রেক্ষিতে মোতেরায় অতীতে পাঁচ ভারতীয় ব্যাটসম্যানের কেরামতি দেখে নেওয়া যাক।

বীরেন্দ্র শেহওয়াগ

বীরেন্দ্র শেহওয়াগ

২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই আহমেদাবাদের মোতেরায় গুরুত্বপূর্ণ টেস্টে মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের প্রথম ইনিংসে ১১৭ রানের দাপুটে ইনিংস খেলেছিলেন বীরেন্দ্র শেহওয়াগ। সেটিই ছিল প্রাক্তন ভারতীয় ওপেনারের বর্ণময় ক্রিকেট কেরিয়ারের শেষ টেস্ট শতরান।

মহম্মদ আজহারউদ্দিন

মহম্মদ আজহারউদ্দিন

একই মাঠে ১৯৯৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসে ১৫২ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। ১৬টি চার ও একটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে।

সচিন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকর

১৯৯৯ সালে আহমেদাবাদের মোতেরায় জীবনের অন্যতম সেরা টেস্ট ইনিংস খেলেছিলেন সচিন তেন্ডুলকর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১৭ রানের ম্যারাথন ইনিংস খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। ২৯টি চার এসেছিল সচিনের ব্যাট থেকে। ওই ম্যাচে ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড়

একই মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের সেরা টেস্ট ইনিংসগুলির মধ্যে একটি খেলেছিলেন রাহুল দ্রাবিড়। ২০০৩ সালে মোতেয়ার ২২২ রানের দাপুটে ইনিংস খেলেছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। ২৮টি চার ও একটি ছক্কা এসেছিল দ্রাবিড়ের ব্যাট থেকে।

চেতেশ্বর পূজারা

চেতেশ্বর পূজারা

২০১২ সালে আহমেদাবাদের মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে ২০৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন চেতেশ্বর পূজারা। যা এই মাঠের নিরিখে অন্যতম সেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+