প্রিভিউ : র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ টেস্ট জেতার লক্ষ্যে আজ নামছে ভারত
পোর্ট অব স্পেন, ১৮ অগাস্ট : চার টেস্টের সিরিজ ইতিমধ্যে পকেটে ২-০ ব্যবধানে পুরে নিয়েছেন ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা ঘরের মাঠে খেলেও কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এই অবস্থায় শেষ টেস্ট আপাত দৃষ্টিতে নিয়মরক্ষার হলেও ভারতের কাছে এর অন্য তাৎপর্য রয়েছে। [টেস্টে ১ নম্বরে উঠে এল ভারত, কোন দল কত নম্বরে তা জেনে নিন একনজরে]
ইতিমধ্যে বুধবার আইসিসি টেস্ট দলগুলির ক্রমতালিকা প্রকাশ করেছে। সেখানে অস্ট্রেলিয়াকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছে বিরাট কোহলির ভারত। তবে এক পয়েন্ট কম নিয়ে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত এই টেস্ট জিততে না পারলে ক্রমতালিকায় শীর্ষে চলে যেতে পারে পাকিস্তান। অর্থাৎ ভারত নেমে আসতে পারে দ্বিতীয় নম্বরে। সেটা ঠেকাতেই শেষ টেস্ট জিততে মরিয়া টিম কোহলি। [বাংলার ঋদ্ধিমান সাহার শতরানে তৈরি হল নয়া রেকর্ড]

টেস্ট দলে রোহিত শর্মাকে ৫ নম্বরে চাইছেন বিরাট কোহলি। প্রয়োজনে তাঁকে ব্যাটিংয়ে ৩ নম্বরে তুলে আনাও হতে পারে। এছাড়া শেষ টেস্টে ব্যাটিং লাইন আপে খুব একটা বদল হবে না বলেই দলীয় সূত্রে খবর।
তবে ওপেনিংয়ে কিছুটা সমস্যা রয়েছে। প্রথম টেস্টের পর চোট পাওয়া মুরলী বিজয় আগের টেস্টেই ফিট হয়ে গিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও অফ ফর্মে থাকা শিখর ধাওয়ানকে সুযোগ দেন কোহলি। আর এক ওপেনার কেএল রাহুল ফর্মে থাকায় তাঁকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। এই অবস্থায় ওপেনিংয়ে ধাওয়ানকে সরিয়ে মুরলী বিজয়কে ফেরত আনা হবে কিনা সেটাই এখন দেখার।
তবে চেতেশ্বর পূজারার দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। কারণ পাঁচ বোলারের তত্ত্ব থেকে কোহলি সরবেন বলে মনে হয় না। যেহেতু ম্যাচ জিততে বোলাররাই মুখ্য ভূমিকা নিয়েছেন, ফলে হঠাৎ করে কোনও বোলারকে কমাতে চাইবেন না টিম ইন্ডিয়ার অধিনায়ক।
ভারতীয় দল
বিরাট কোহলি (অধিনায়ক), মুরলী বিজয়, শিখর ধাওয়ান, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রণ অশ্বিন, অমিত মিশ্র, রবীন্দ্র জাদেজা, স্টুয়ার্ট বিনি, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, ইশান্ত শর্মা।
ওয়েস্ট ইন্ডিজ দল
জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেগ ব্র্যাথওয়েট, শাই হোপ, ড্যারেন ব্র্যাভো, মার্লন স্যামুয়েলস, জেরমাইন ব্ল্যাকউড, রোস্টন চেস, লিয়ন জনসন, শ্যেন ডোরিচ (উইকেটরক্ষক), দেবেন্দ্র বিশু, কার্লোস ব্র্যাথওয়েট, শ্যানন গ্যাব্রিয়েল, মিগুয়েল কামিন্স, আলজারি জোসেফ।












Click it and Unblock the Notifications