চতুর্থ টেস্টের প্রথম দিন ভেস্তে গেল বৃষ্টিতে, থমকে ভারতের এক নম্বরে টিঁকে থাকার স্বপ্ন

পোর্ট অব স্পেন, ১৯ অগাস্ট : চতুর্থ টেস্ট ভারত খেলতে নেমেছে সিরিজে ২-০ ব্যবধানে জেতা অবস্থায়। কিন্তু আদতে এই টেস্ট যেকোনও উপায়ে জিততেই হবে ভারতকে। নাহলে সদ্য আইসিসি ক্রমতালিকায় পাওয়া এক নম্বর জায়গাটা পাকিস্তানকে দিতে দিতে হবে। যা কোনওমতেই চান না টিম কোহলির সদস্যরা।

তবে সেই চেষ্টাতে প্রথমেই বাধা। এদিন পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। খেলা ২২ ওভার চলার পরই বৃষ্টি শুরু হয়। তারপর আর খেলা এগোনো যায়নি। বৃষ্টির জেরে প্রথম দিনের খেলা ভেস্তে যায়। ক্যারিবিয়ানদের স্কোর ৬২ রানে ২ উইকেট।

টতুর্থ টেস্টের প্রথম দিন ভেস্তে গেল বৃষ্টিতে

এদিন খেলা শুরুর পরে প্রথম ধাক্কাটা মারেন ইশান্ত শর্মা। তাঁর বলে রোহিত শর্মার হাতে ক্য়াচ দিয়ে ফিরে যান জনসন (৯ রান)। এরপরে ব্যাভোকে (১০ রান) বোল্ড করেন রবিচন্দ্রণ অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের রান তখন ৪৮ রানে ২ উইকেট। এরপর কিছুক্ষণ খেলা চলার পরই বৃষ্টি নামে। ক্রিজে রয়েছেন ব্র্যাথওয়েট (অপরাজিত ৩২ রান) ও মার্লন স্যামুয়েলস (অপরাজিত ৪ রান)।

প্রসঙ্গত, বুধবার আইসিসি টেস্ট দলগুলির ক্রমতালিকা প্রকাশ করেছে। সেখানে অস্ট্রেলিয়াকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছে বিরাট কোহলির ভারত। তবে এক পয়েন্ট কম নিয়ে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত এই টেস্ট জিততে না পারলে ক্রমতালিকায় শীর্ষে চলে যেতে পারে পাকিস্তান। অর্থাৎ ভারত নেমে আসতে পারে দ্বিতীয় নম্বরে। সেটা ঠেকাতেই শেষ টেস্ট জিততে মরিয়া টিম কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+