নিজের ঘরের মাঠে হার ধোনির, সিরিজে সমতা ফেরাল কিউয়িরা

ঘরের মাঠে রাঁচিতে নিউ জিল্যান্ডের কাছে ১৯ রানে হারতে হল মহেন্দ্র সিং ধোনির ভারতকে। রান তাড়া করতে নেমে মাত্র ২৪১ রানে গুটিয়ে গেলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।

রাঁচি, ২৬ অক্টোবর : ঘরের মাঠে রাঁচিতে নিউ জিল্যান্ডের কাছে ১৯ রানে হারতে হল মহেন্দ্র সিং ধোনির ভারতকে। রান তাড়া করতে নেমে মাত্র ২৪১ রানে গুটিয়ে গেলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। যার ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা ফেরাল কেন উইলিয়ামসনের নিউ জিল্যান্ড।

এদিন প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৬০ রান করে নিউ জিল্যান্ড। শুরু মার্টিন গাপটিল (৭২) ও টম লাথাম (৩৯) প্রথম দশ ওভারে বিনা উইকেটে ৮০ যোগ করে দেন। তখন মনে হচ্ছিল বড় রানের ইনিংস গড়বে কিউয়িরা।

নিজের ঘরের মাঠ হার ধোনির, সিরিজে সমতা ফেরাল কিউয়িরা

এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের (৪১) সঙ্গে মিলে ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন গাপটিল। কিন্তু রস টেলর (৩৫) রান আউট হয়ে যাওয়ার পরেই কার্যত ধস নামে কিউয়ি ব্যাটিং লাইনআপে। মিডল অর্ডারের কোনও ব্যাটসম্যান সেভাবেই রান করতে পারেননি। জিমি নিশম (৬ রান), ব্র্যাডলি ওয়াটলিং (১৪ রান) রা ব্যর্থ হন।

ভারতের বোলারদের মধ্যে অমিত মিশ্র ২ উইকেট নেন। উমেশ যাদব, ধবল কুলকার্নি, হার্দিক পাণ্ড্য এবং অক্সর প্যাটেল একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা (১১ রান) এদিন ফের ব্যর্থ হন। অজিঙ্ক রাহানে (৫৭) ও বিরাট কোহলি (৪৫) দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তখন মনে হচ্ছিল হাসতে হাসতে রান তাড়া করে ফেলবে ভারত।

তবে প্রথমে কোহলি ও পরে রাহানে আউট হতেই ব্যাটিংয়ে ধস নামে। এদিন ঘরের মাঠে ব্যর্থ হন ধোনি (১১ রান)। অক্সর প্যাটেল (৩৮ রান) কিছুটা চেষ্টা করলেও মনীশ পাণ্ডে (১২), কেদার যাদব (০), হার্দিক পাণ্ড্য (৯)-রা কেউই রান করতে পারেনি। ধবল কুলকার্নি শেষের দিকে ২৫ রানে অপরাজিত থাকেন।

কিউয়িদের হয়ে টিম সাউদি ৩ উইকেট, বোল্ট ও নিশম ২টি করে উইকেট, স্যান্টনার ও সোধি ১টি কের উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+