আইপিএল নিলামে ২ কোটির বেস প্রাইসে ৪৮ জন ক্রিকেটার! মার্কি প্লেয়ারদের তালিকায় কারা?
আইপিএলের মেগা নিলাম বেঙ্গালুরুতে, ফেব্রুয়ারির ১২ ও ১৩ তারিখ। ভাগ্যপরীক্ষা হবে ৩৭০ জন ভারতীয় ও ২২০ জন বিদেশি ক্রিকেটারের। সর্বাধিক ২ কোটির বেস প্রাইস রয়েছে ৪৮ জন ক্রিকেটারের। দেড় কোটির বেস প্রাইস ২০ জন ক্রিকেটারের। ৩৪ জন ক্রিকেটারের নাম রয়েছে ১ কোটির বেস প্রাইসের তালিকায়।

ভারতীয় ক্রিকেটারদের সর্বাধিক বেস প্রাইস
২ কোটির বেস প্রাইসে থাকা ভারতীয় ক্রিকেটাররা হলেন: রবিচন্দ্রন অশ্বিন, দেবদত্ত পাড়িক্কল, শিখর ধাওয়ান, মহম্মদ শামি, সুরেশ রায়না, রবিন উথাপ্পা, ক্রুণাল পাণ্ডিয়া, হর্ষল প্যাটেল, ঈশান কিষাণ, দীনেশ কার্তিক, অম্বাতি রায়ুডু, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল।

২ কোটির বেস প্রাইসে বিদেশিরা
যেসব বিদেশি ক্রিকেটাররা ২ কোটি টাকার বেস প্রাইসের ব্র্যাকেটে রয়েছেন তাঁরা হলেন: ট্রেন্ট বোল্ট, প্যাট কামিন্স, কুইন্টন ডি কক, ফাফ দু প্লেসি, কাগিসো রাবাডা, ডেভিড ওয়ার্নার, শিমরন হেটমায়ার, ডেভিড মিলার, জেসন রয়, স্টিভ স্মিথ, শাকিব আল হাসান, মিচেল মার্শ, স্যাম বিলিংস, ম্যাথু ওয়েড, লকি ফার্গুসন, জশ হ্যাজলউড, মুস্তাফিজুর রহমান, মার্ক উড, আদিল রশিদ, ইমরান তাহির, অ্যাডাম জাম্পা, মুজিব জারদান, ক্রিস জর্ডন, নাথান কুল্টার-নাইল, এভিন লুইস, জোফ্রা আর্চার, জেমস ভিন্স, মার্চেন্ট ডি ল্যাঞ্জ, সাকিব মাহমুদ, অ্যাস্টন অ্যাগর, ডেভিড উইলি ও ক্রেগ ওভার্টন।

নজর থাকবে
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আরও যাঁদের দিকে নজর থাকবে তাঁরা হলেন অজিঙ্ক রাহানে, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, শাহরুখ খান, দীপক হুডা, আবেশ খান। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত অধিনায়ক যশ ধুল ও সেই দলে থাকা ভিকি অস্টওয়াল, রাজবর্ধন হঙ্গরগেকরদের নামও রয়েছে মেগা নিলামে বাছাই ক্রিকেটারদের তালিকায়। বিদেশিদের মধ্যে জনি বেয়ারস্টো, ওয়ানিন্দু হাসারঙ্গাদের দিকেও থাকবে নজর।
|
মার্কি প্লেয়ার
আইপিএল মেগা নিলামে মার্কি ক্রিকেটারদের তালিকায় যাঁরা রয়েছেন তাঁরা হলেন শিখর ধাওয়ান, মহম্মদ শামি, ফাফ দু প্লেসি, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, কুইন্টন ডি কক, কাগিসো রাবাডা ও ট্রেন্ট বোল্ট।












Click it and Unblock the Notifications