এক ওভারে ৪৬ রান! টি টোয়েন্টি ক্রিকেটে বিরল নজির

টি-টোয়েন্টির সৌজন্যে প্রতিদিনই ক্রিকেটে নতুন কোন রেকর্ড সৃষ্টি হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা টি-টোয়েন্টি ক্রিকেট লিগ গুলিতে রেকর্ডের ঘনঘটা লেগেই থাকে। এই রকমই বিরল রেকর্ড তৈরি হল কেসিসি টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

এই টুর্নামেন্টে এক ওভার উঠলো ৪৬ রান। শুনতে অবাক লাগলে এটাই বাস্তব। কুয়েত টি টোয়েন্টি ক্রিকেট লিগে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ম্যাচের ১৫ তম ওভারে ৪৬ রান উঠে। গত বুধবার এই টি টোয়েন্টি লিগে এনসিএম ইনভেস্টমেন্ট এবং ট্যলি সিসি এই দুই দল মুখোমুখি হয়।

১
Photo Credit: ছবি সৌজন্য- ফ্যানকোড

ম্যাচের ১৫ তম ওভারে বল করতে আসেন ট্যালি সিসির বোলার হরমন। এর আগেও তিনি বল করেছিলেন এক ওভার এবং খরচ করেছিলেন ২২ রান। কিন্তু ১৫ তম ওভারে সব রেকর্ড ভেঙে দিলেন হরমন। ক্রিজে ব্যাট করছিলেন এনসিএম ইনভেস্টমেন্ট দলের ব্যাটসম্যান বাসু।

২
Photo Credit: ছবি সৌজন্য- ফ্যানকোড

হরমনের দুর্বল বোলিংয়ের সুযোগ নিয়ে ব্যাটসম্যান বাসু ৫ বলে পাঁচটি ছক্কা মারেন। পাশাপাশি দুটি চারও মারেন। নো বল করায় অতিরিক্ত বল করতে হয় হরমনকে। অতিরিক্ত সেই বলেও ছক্কা হাঁকান বাসু।এর ফলে এক ওভার শেষে রান দাঁড়ায় ৪৬। এনসিএম ইনভেস্টমেন্ট দলের স্কোর ১৮৪ থেকে এক ওভারের মধ্যেই পৌঁছে যায় ২৩০ রানে। দুই ওভার বল করে ট্যালি সিসির বোলার হরমন খরচ করেন ৬৪ রান।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে ক্রিকেট বিশ্বে। এনসিএম ইনভেস্টমেন্ট দলের ব্যাটসম্যান বাসু ৪১ বলে ১০০ রান করেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১১ টি ছক্কা এবং চারটি চার দিয়ে। কুড়ি ওভার শেষে এনসিএম দল তুলে ২৮২ রান। ব্যাট করতে নিবে ট্যালি সিসি ক্লাব ৬৬ রানেই অলআউট হয়ে যায়। ২১৬ রানে যেতে এনসিএম ইনভেস্টমেন্ট দল।

৩
Photo Credit: ছবি সৌজন্য- ফ্যানকোড

রানের ফুলঝুরি বোধহয় একেই বলে, এক ওভারেই উঠে গেল ৪৬ রান। এই ওভারের সৌজন্যেই রীতিমতো খবরের শিরোনামে উঠে এসেছে কেসিসি টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+