২৮৫ রানের লিড ভারতের, পঞ্চম দিনে জয়ের জন্য ঝাঁপাতে তৈরি কোহলির দল

সেন্ট লুসিয়া, ১৩ অগাস্ট : তৃতীয় টেস্টও বৃষ্টিবিঘ্নিতভাবেই কাটছিল। আশা করেও ম্যাচে জমিয়ে বসতে পারছিলেন না বিরাট কোহলিরা। এর পাশাপাশি ব্যাটিংয়ে কিছুটা সামলে নিয়েছিল ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। তবে সুযোগ পেয়েই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংকে মুড়িয়ে দিলেন ভুবনেশ্বর কুমার। [বাংলার ঋদ্ধিমান সাহার শতরানে তৈরি হল নয়া রেকর্ড]

মূলত তাঁর ৫ উইকেট নেওয়ার সুবাদেই ফের একবার বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টেস্টে ম্যাচে ফিরেছে ভারত। এদিন ভুবি ৫ উইকেট নিয়ে ক্যারিবিয়ান ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন। তাঁর সঙ্গ দেন রবিচন্দ্রণ অশ্বিন (২ উইকেট)। এছাড়া ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজাও ১টি করে উইকেট নেন। [সৌরভের সেরা একাদশে ঠাঁই পেলেন কারা? জেনে নিন]

২৮৫ রানের লিড ভারতের, পঞ্চম দিনে জয়ের জন্য ঝাঁপাতে তৈরি দল

তৃতীয় দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরে এদিন১ উইকেটে ১০৭ রানে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। এরপরে ইনিংসকে টানতে থাকেন ব্র্যাথওয়েট (৬৪ রান), ব্র্যাভো (২৯ রান) মার্লন স্যামুয়েলসরা (৪৮ রান)। অনায়াসে ২০০ রানে গণ্ডী টপকে যায় ক্যারিবিয়ানরা।

তবে তারপরই নামে ধস। ব্ল্যাকউডকে (২০ রান) ভুবি তুলে নিতেই বলা যায় হুড়মুড় করে ভেঙে পড়ে ক্য়ারিবিয়ান ব্যাটিং। এরপরে একে একে সব উইকেট হারিয়ে মাত্র ২২৫ রানের মধ্যেই অলআউট হয়ে যায় জেসন হোল্ডারের দল।

ভারত পেয়ে যায় ১২৮ রানের গুরুত্বপূর্ণ লিড। এরপরে ভারত ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছে। লিড রয়েছে ২৮৫ রানের। ভারতের হয়ে অজিঙ্ক রাহানে ৫১ রানে ও রোহিত শর্মা ৪১ রানে অপরাজিত রয়েছেন। শেষদিনে ঘণ্টাখানেক ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ডিক্লেয়ার করে জয়ের টার্গেট দিয়ে ম্যাচ জিততে মরিয়া কোহলিরা। বৃষ্টি না হলে জেতার শেষ চেষ্টা করবে দল, এমনটা বলাই যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+