তৃতীয় টেস্টের প্রথমদিনে চাপে ভারত, ব্যাট হাতে লড়ছেন অশ্বিন ও ঋদ্ধিমান

সেন্ট লুসিয়া, ১০ অগাস্ট : তৃতীয় টেস্টের প্রথমদিনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রীতিমতো চাপে ভারতীয় ব্যাটিং। নামজাদা ব্যাটসম্যানরা সকলে ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে। এখন ব্যাট হাতে লড়ছেন রবিচন্দ্রণ অশ্বিন (৭৫ রানে অপরাজিত) ও বাংলার ঋদ্ধিমান সাহা (৪৬ রানে অপরাজিত)।

সিরিজের প্রথম দুটো টেস্টে দাপট দেখালেও তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এদিন টসে জিতে ফিন্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। এবং বল হাতে আঘাত দেন গ্যাব্রিয়েল। তৃতীয় ওভারে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন শিখর ধাওয়ান। এরপরে বিরাট কোহলিও (৩ রান) ফিরে যান জোসেফের বলে ব্র্যাভোকে ক্যাচ দিয়ে।

তৃতীয় টেস্টের শুরুতেই চাপে ভারত, লড়ছেন অশ্বিন ও ঋদ্ধিমান

এরপরে অশ্বিনকে সঙ্গে নিয়ে কেএল রাহুল (৫০ রান) ইনিংস গড়তে থাকেন। তবে অর্ধশতরান করে চেসের বলে তিনি যখন প্যাভিলিয়নে ফেরেন তখন ভারতের বেশ শোচনীয় অবস্থা। চেতেশ্বর পূজারার বদলে দলে আসা রোহিত শর্মা (৯ রান) সুবিধা করতে পারেননি। জোসেফের বলে ফিরে যান তিনিও। তখন ভারতের রান ৮৭ রানে ৪ উইকেট।

সেখান থেকে প্রথমে অজিঙ্ক রাহানের (৩৫ রান) সঙ্গে ও পরে ঋদ্ধিমান সাহাকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার কাজে হাত লাগান সেই রবিচন্দ্রণ অশ্বিন। আপাতত বিপর্যয় সামলে ভারতের রান দিনের শেষে ৫ উইকেটে ২৩৪।

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+