ইংল্যান্ডকে ৩-০ বধের লক্ষ্যে ভারত, তবে তার মাঝেই অন্য ঘটনা ঘটতে চলেছে ইডেনে

এদিন বাংলা ক্রিকেটের সবচেয়ে বড় নাম তথা বাংলার ক্রিকেট প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে ইডেনে স্ট্যান্ডের নামকরণ হতে চলেছে।

কলকাতা, ২২ জানুয়ারি : সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচ খেলা হচ্ছে ইডেন গার্ডেন্সে। আগের দুটি ম্যাচ জিতে ইতিমধ্যে ভারত সিরিজ পকেটে পুরে নিয়েছে। এই অবস্থায় সিরিজের শেষ ম্যাচ নিয়ে উৎসাহ একেবারে তলানিতে থাকার কথা। তবে ইডেনে একেবারে উল্টো দিকে যেন হাওয়া বইছে।

বরাবরই ব্যতিক্রমী ইডেন এবারও যেন সব মাঠের থেকে আলাদা, সেরা। নিয়মরক্ষার ম্যাচ, এই শব্দটার ধার ধারে না ইডেনের দর্শক। আর তাই ম্যাচের দিন এগিয়ে আসার আগেই ইডেনের সমস্ত টিকিট নিঃশেষিত। শীতের আমেজ গায়ে মেখে ইডেনের গ্যালারিতে বসে গঙ্গার হাওয়া গায়ে মেখে ক্রিকেট রসে সিক্ত হবে আমজনতা।

৩-০ বধের লক্ষ্যে ভারত, তবে তার মাঝেই অন্য ঘটনা ঘটছে ইডেনে

তবে এসবের মাঝেই ক্রিকেট বাদে অন্য ঘটনা ঘটতে চলেছে ইডেনে। এদিন বাংলা ক্রিকেটের সবচেয়ে বড় নাম তথা বাংলার ক্রিকেট প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে ইডেনে স্ট্যান্ডের নামকরণ হতে চলেছে।

সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, মোট ৮টি স্ট্যান্ডের মধ্যে চারটির নামকরণ করা হবে এদিন রবিবার। যে চারজনের নামে নামকরণ হবে তারা হলেন, জগমোহন ডালমিয়া, বিএন দত্ত, পঙ্কজ রায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়।

এর পাশাপাশি এএন ঘোষ, জেসি মুখোপাধ্যায় ও দুজন সেনা আধিকারিকের নামে স্ট্যান্ড বসানো হবে। ইডেন সহ সমস্ত ময়দান এলাকা সেনার জিম্মায় রয়েছে। ফলে সেজন্য তাদের দুই আধিকারিকের নাম সৌজন্যতার খাতিরে স্ট্যান্ডের নাম হিসাবে রাখা হবে। সৌরভ জানিয়েছেন, ২০০৯ সালে জগমোহন ডালমিয়া স্ট্যান্ডের নামকরণের জন্য আবেদন জানিয়েছিলেন। আর সেনার তরফেও সৌজন্য দেখিয়ে স্ট্যান্ডের নামকরণ করতে দেওয়া হয়েছে।

নিজের নামে ইডেনে স্ট্যান্ড বসতে চলেছে এর প্রতিক্রিয়ায় সৌরভ বলেছেন, এটা বিরাট সম্মান। আমি এর জন্য কার্যকরী কমিটি ও সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে-কে ধন্যবাদ দিই। তিনিই আমার নাম প্রস্তাব করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+