ফিরে দেখা: ঠিক ৩২ বছর আগে এই দিনই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান করেছিলেন ক্রিকেট ঈশ্বর, দেখুন ভিডিও
ফিরে দেখা: ঠিক ৩২ বছর আগে এই দিনই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান করেছিলেন ক্রিকেট ঈশ্বর, দেখুন ভিডিও
সময় পেরিয়ে যায়, কালের নিয়মে ইতিহাসের পাতায় লেখা রয়ে যায় সবটাই। জয়-পরাজয়, রেকর্ড, রেকর্ড ভাঙা সবই প্রতিনিয়ত নথিভুক্ত হয়ে চলেছে। আজ থেকে ঠিক ৩২ বছর আগে এই দিনই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বার শতরান করেছিলেন ক্রিকেট ঈশ্বর হয়ে ওঠা তৎকালীন সময়ের এক তরুণ, যাঁকে বিশ্ব চেনে সচিন তেন্ডুলকর নামে।

৩২ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সচিনেরপ্রথম শতরান:
ক্রিকেটের ইতিহাসের শ্রেষ্ঠতম তারকা মানা হয় সচিন তেন্ডলুকরকে। টেস্ট, ওডিআই মিলিয়ে সমস্ত রেকর্ডই রয়েছে তাঁর ঝুলিতে। একশোটি শতরানের মালিক তিনি। কিন্তু জানেন কী আজকের দিনই সেই একশোটি শতরানের প্রথমটি এসেছিল। ঠিক ৩২ বছর আগে, সালটা ১৯৯০। ইংল্যান্ডের বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ডে ব্রিটিশ বোলারদের শাসন করেছিলেন ১৭ বছর ১১২ দিন বয়সী তরুণ সচিন। আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে শতরান করেছিলেন তেন্ডুলকর।

প্রথম টেস্ট শতরান পেতে অনেকটা অপেক্ষা:
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সি প্রথম সচিন গায়ে চাপিয়েছিলেন ১৯৮৯ সালে। কিন্তু তাঁকে আটটি টেস্ট অপেক্ষা করতে হয়েছিল দেশের হয়ে প্রথম শতরান করার জন্য। ১৮৯ রানে ১১৯ রানের ইনিংস খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। ওই টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাটিং করছিলভারত। সচিনের এই ইনিংসকেআরও গুরুত্বপূর্ণ করে রেখেছে ওই ম্যাচের পরিসংখ্যান। সচিনের শতরানের কারণেইহার এড়াতে পেরেছিলভারত। ড্র করেছিল ভারতীয় দল ম্যাচটি।
|
ফিরে দেখা সচিনের সেই শতরান:
ঐতিহাসিক গুরুত্ব সম্পূর্ণ ওই টেস্ট শতরানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এক ক্রিকেটপ্রেমী। এক নজরে দেখে নিন সেই ঐতিহাসিক ইনিংস।

আন্তর্জাতিক ক্রিকেটে সচিনতেন্ডুলকরেরপরিসংখ্যান:
বিশ্ব ক্রিকেটেরেঅধিকাংশ সব রেকর্ডই সচিনের দখলে। টেস্ট এবং ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক তিনি। ওডিআই ক্রিকেটে ১৮৪২৬ রান করেন সচিন তেন্ডুলকর। লিটল মাস্টার টেস্ট ক্রিকেটে করেছেন ১৫৯২১ রান। ওডিআই ফরম্যাটেসচিনের শতরান সংখ্যা ৪৯টিএবং টেস্ট ক্রিকেটে সেই সংখ্যা ৫১টি। আন্তর্জাতিক ক্রিকেটে শত শতরানের মালিক তিনি। ২০১১ বিশ্বকাপে ভারতের সাফল্যের অন্যতম কান্ডারীছিলেন সচিন।












Click it and Unblock the Notifications