বাইশ গজের লড়াইয়ে ক্রিকেটদুনিয়া সাক্ষী বিরল ঘটনার

বাইশ গজের লড়াইয়ে ক্রিকেটদুনিয়া সাক্ষী বিরল ঘটনার

বাইশ গজের লড়াইয়ে বিরল ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। আজ অস্ট্রেলিয়ার মাটিতে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। অন্যদিকে ক্রিসমাসের পরদিন নিউজিল্যান্ডের মাটিতে কিউয়িদের মুখোমুখি হয়েছে পাকিস্তান। বছর শেষে ক্রিকেট যুদ্ধে একই দিন আজ আবার দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে নেমেছে শ্রীলঙ্কা। আর এই তিন টেস্টের হাত ধরেই ক্রিকেট দুনিয়া বিরল ঘটনার সাক্ষী হয়ে রইল।

বাইশ গজের লড়াইয়ে ক্রিকেটদুনিয়া সাক্ষী বিরল ঘটনার

করোনা ধাক্কায় এবছর খেলার দুনিয়ার বড় প্রভাব পড়েছে। মার্চ মাসের মাঝের সময় থেকেই খেলার দুনিয়ায় তালা পড়েছে। পরবর্তী সময়, ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সফর দিয়ে বাইশ গজে বল গড়ানো শুরু। সেখান থেকে করোনার বছরে, বিশ্বের তিন প্রান্তে তিন টেস্ট দিয়ে ক্রিকেটের পর্দা নামতে চলেছে।

পৃথিবীর তিন প্রান্তে শুরু হয়া এই তিন টেস্টে টস করতে এলেন তিন উইকেটরক্ষক ব্যাটসম্যান তথা অধিনায়ক। হ্যাঁ, এর আগে এমন বিরল ঘটনার নজির নেই।

এদিন মেলবোর্নে অস্ট্রেলিয়ার হয়ে উইকেটকিপার ব্যাটসম্যান টিম পেইন ভারতের বিরুদ্ধে টস করেন। অন্যদিকে মাউন্ট ম্যাঙ্গানুইতে পাকিস্তানের নিয়মিত অধিনায়ক বাবর আজমের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে এলেন স্ট্যান্ট-ইন অধিনায়ক মহম্মদ রিজওয়ান। আর সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার হয়ে অধিনায়ক কুইন্টন ডি'কক শ্রীলঙ্কার বিরুদ্ধে টস করেন। এই তিন জনই উইকেটকিপার ব্যাটসম্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+