করোনা যুদ্ধে ২৪ ঘণ্টায় ৩.৬ কোটি, লক্ষ্য পূরণের পথে বিরুষ্কার রথ, আপ্লুত ভারত অধিনায়ক
করোনা যুদ্ধে ২৪ ঘণ্টায় ৩.৬ কোটি, লক্ষ্য পূরণের দিকে এগোচ্ছে বিরুষ্কার রথ, আপ্লুত ভারত অধিনায়ক
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ত্রাণ তহবিল গঠনে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় চালু করা প্রচারে মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আপ্লুত হয়েছেন বিরাট কোহলি। অতিমারী পরিস্থিতির সঙ্গে যুদ্ধ জেতার রসদ জোগাড়ের স্বার্থে বিরুস্কার উদ্যোগে নাগরিকরা যেভাবে মুক্তহস্তে দান করেছেন, তা দেখে উচ্ছ্বসিত হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। খুব শীঘ্রই তাঁদের লক্ষ্য পূরণ হবে বলে আশা করছেন রান মেশিন।

করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে ভারত সরকারের পাশে দাঁড়িয়ে বিরুষ্কার তৈরি করা ত্রাণ তহবিলে মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ে ৩.৬ কোটি টাকা জমা পড়েছে। এক টুইটে আপ্লুত বিরাট জানিয়েছেন, এত কম সময়ে এত টাকা জমা পড়ায় তিনি আপ্লুত। লক্ষ্য পূরণে আরও মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশা করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। জানিয়েছেন যে এখনও পর্যন্ত তাঁদের নির্ধারত লক্ষ্যের ৫০ শতাংশ টাকা জমা পড়েছে। যে বা যারা সাহায্যের জন্য এগিয়ে এসেছেন, তাঁদের ধন্যবাদও জানিয়েছেন ভারতের ক্রিকেট আইকন।
করোনা ভাইরাসের জেরে স্থগিত করা হয়েছে আইপিএল। তাতে বিচলিত না হয়ে বরং দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরাট কোহলি। বুধবার তাঁর ও স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মার তরফে সরকারি তহবিলে ২ কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করা হয়। সেই সঙ্গে করোনা যুদ্ধে নিজেরাই একটা ত্রাণ তহবিল গঠন করেন বিরুষ্কা। মানুষের কাছে আবেদন করেন যার যেমন সামর্থ্য অনুযায়ী সাহায্যের।
3.6 crores in less than 24 hours! Overwhelmed with the response. Let’s keep fighting to meet our target and help the country. Thank you.🙏#InThisTogether #ActNow #OxygenForEveryone #TogetherWeCan #SocialForGood@ketto @actgrants pic.twitter.com/ZCyAlrgOXj
— Virat Kohli (@imVkohli) May 8, 2021
সেই উদ্যোগে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আপ্লুত বিরাট মনে করেন, করোনা বিরুদ্ধে যুদ্ধ জয় কেবল সময়ের অপেক্ষা। উল্লেখ্য, গত বছর করোনা ভাইরাসের প্রথম ঢেউ ভারতে আছড়ে পড়ার সময়ও দেশবাসীর পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য করেছিলেন বিরুষ্কা। তারকা দম্পতির বড় মনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে দেশের বিভিন্ন মহল।












Click it and Unblock the Notifications