ইডেন নিয়ে অশ্বিন, জাদেজাদের সুখবর শোনাতে পারলেন না সৌরভ!
কলকাতা, ২৮ সেপ্টেম্বর : ইডেনে নিউ ডিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে কলকাতায় পৌঁছল ভারতীয় দল। মঙ্গলবার রাতে শহরে পা রাখেন বিরাট কোহলি অ্যান্ড কোং। আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার থেকে ইডেনে টেস্ট শুরু। [প্রথম টেস্ট ভারত করে জিতেছিল? সেই ইতিহাস জানেন কি?]
তবে শহরে পা রেখেই ইডেন নিয়ে খুব বেশি আশার কথা শুনতে পেলেন না ভারতীয় ক্রিকেটাররা। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় যা বললেন তাতে ইডেন অভিজ্ঞতা এবার ততটা সুখকর নাও হতে পারে রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজার কাছে। [১৯৮২ সালে ওয়ান ডে ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেছিলেন কে? জানেন কি?]

কানপুর টেস্টে অসাধারণ বোলিং করেছেন অশ্বিন ও জাদেজা। পিচের টার্নকে কাজে লাগিয়ে একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছেন কিউয়ি ব্যাটসম্যানদের। তবে ইডেনে সেটা সম্ভব হবে না বলেই সতর্কবাণী সৌরভের। তিনি বলেছেন, পিচ টার্নার নয়। পিচে আর্দ্রতা রয়েছে। এটাই মরশুমের প্রথম ম্যাচ। অর্থাৎ ইডেনের উইকেট থেকে বিশেষ সাহায্য পাবেন না অশ্বিন ব্রিগেড। [জেনে নিন কেন পৃথিবীর সর্বকালের সেরা ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান?]
ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভের কথায়, ম্যাচের শেষ দুদিনে পিচে কী হবে তা এখনই বলা মুশকিল। তবে এতে টার্নার পিচ নয়, সেটা এখনই বলে দিতে পারি। [ইডেনে সৌরভ ও ডালমিয়ার নামে স্ট্যান্ড হতে চলেছে!]
কানপুরে ৫০০তম টেস্টে অশ্বিন একাই ম্যাচে ১০ উইকেট নেন। যোগ্য সঙ্গত ছিল জাদেজারও। তবে ইডেনে সেই স্পেল ফিরবে কিনা তাতে ঘোর প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছে। মঙ্গলবারও সারাদিন পিচ ঢাকা দেওয়া ছিল। ফলে আর্দ্র ভাব যায়নি। এদিন বিকেলে অনুশীলন করবে ভারতীয় দল। পিচ থেকে তখনই আঁচ পেয়ে যাবেন তিনি।












Click it and Unblock the Notifications