চেসের শতরান আর বৃষ্টির বাধায় দ্বিতীয় টেস্ট ড্র করল টিম কোহলি
জামাইকা, ৪ অগাস্ট : ওয়েস্ট ইন্ডিজের সাথে ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ড্র হল। চারটি টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়লাভ করে কোহলি ব্রিগেড। তাই দ্বিতীয় টেস্ট ম্যাচ ঘিরে ভারতীয় দর্শকদের উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তবে প্রত্যাশার সেই পারদ নামতে থাকে চতুর্থ দিন থেকেই। বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিন আর রোস্টন চেস এর অনবদ্য সেঞ্চুরি ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়।
ওয়েস্ট ইন্ডিজের এই অফ স্পিনার প্রথম ইনিংসে পাঁচটি উইকেট দখল করেন। এবং তার ২৬৯ বলে অপরাজিত ১৩৭ রানের ইনিংস টেস্ট ম্যাচ সিরিজে ভারতের ২-০ তে এগিয়ে যাওয়াকে থামিয়ে দেন। ভারত অধিনায়ক বিরাট কোহলি অবশ্য ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের পঞ্চম দিনের অনবদ্য ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি জানান, " আজকের দিনটি প্রত্যেকের কাছেই নির্ণায়ক ছিল। চতুর্থ দিন বৃষ্টি জন্য বিঘ্নিত হলেও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা পঞ্চম দিনে ভালো খেলেছে। আমাদের বোলাররাও প্রতিপক্ষকে আটকানোর সব রকম প্রয়াস চালিয়েছে"।
পঞ্চম দিনের শেষে অধিনায়ক জেসন হোল্ডার ৬৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। এছাড়াও সেন্ট ডরিক ৭৪ ও ব্ল্যাকউড ৬৩ রান করেন। ভারতে পক্ষে মহম্মদ শামি ৮২ রান দিয়ে ২ টি এবং অমিত মিশ্র ৯০ রান দিয়ে ২টি উইকেট নেন।












Click it and Unblock the Notifications