আগে ব্যাট করছে নিউজিল্যান্ড, পরীক্ষা নিরীক্ষার রাস্তাতেই ভারত! অপরিবর্তনেই চমক রোহিতের
অকল্যান্ডে প্রথম টি২০ ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করছে নিউজিল্যান্ড।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) অকল্যান্ডে দ্বিতীয় টি২০ ম্যাচে টসে জিতল নিউজিল্যান্ড। আগে ব্য়াট করার সিদ্ধান্ত নিলেন কেইন উইলিয়ামসন। ভারত অধিনায়ক রোহিত শর্মা অবশ্য জানালেন তাঁরা রান তাড়া করতেই চান। প্রথম ম্যাচের পর দল নির্বাচন নিয়ে কথা উঠলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন ভারত আপাতত পরীক্ষা নিরীক্ষা রাস্তাতেই থাকতে চায়।

সিরিজের স্বার্থে অলরাউন্ডার ক্রুণালকে বসিয়ে স্পিনার কুলদীপকে খেলানো যুক্তিযুক্ত ছিল। কিন্তু রোহিত জানিয়েছেন কুলদীপ কী করতে পারেন, তা তাঁরা জানেন। তাঁদের উদ্দেশ্য নতুনদের বিদেশের পরিস্থিতিতে ফেলে দেখে নেওয়া। তাই আগর ম্যাচের ভারতের প্রথম একাদশ এই ম্যাচেও অরিবর্তিত রাখা হয়েছে।
কিউই অধিনায়ক কেইন জানান, সাধারণ ইডেন পার্কের পিচ ব্যাটসম্য়ান সহায়ক হয়। তাই তাঁরা আগে ব্যাট করতে চান। ব্ল্যাক ক্যাপস দলেও এদিন কোনও পরিবর্তন করা হয়নি।
দ্বিতীয় টি২০ ম্যাচের দুই দল -
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, বিজয় শঙ্কর, দীনেশ কার্তিক, এমএস ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও খলিল আহমেদ।
নিউজিল্যান্ড: কলিন মুনরো, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), কেইন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, ডেরিল মিচেল, কলিন ডি গ্র্যান্ডহোমি, মিচেল স্যান্টনার, স্কট কাগেলেইজ্ন, টিম সাউদি, ইশ সোধি, ও লোকি ফার্গুসন।












Click it and Unblock the Notifications