সোশ্যাল মিডিয়ায় জোর চলছে ঠোকঠুকি, কতটা চাঙ্গা রয়েছেন ফ্যানরা, দেখলে তেতে যাবেন
মওকা থেকে ফাদার্স ডে কিছুই বাদ যাচ্ছে না ভারত -পাকিস্তান ধামাকার আগে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছেন ফ্যানরা।
লন্ডনের রাস্তায় এখন শুধু ভারতীয় তেরঙ্গা ও পাকিস্তানের জাতীয় পতাকা। দু'দলের সমর্থকদের উন্মাদনার জোয়ারে ভেসে যাচ্ছে ওভালের আশপাশ। মেগা ফাইালের উত্তাপ বাড়িয়ে দিচ্ছে দলের প্রতি সমর্থকদের এই আবেগ ও ভালবাসা।
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FIC.Our.Proud%2Fvideos%2F1583705228316650%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>
তবে ওভালে থাকা সবার পক্ষে সম্ভব নয়। তার জন্য চিন্তা কী। আছে তো নানারকমের সোশ্যাল মিডিয়া। নিজের দলের সমর্থনে নানারকম পোস্ট করছেন সমর্থকরা। যা রবিবাসরীয় ছুটির উত্তাপ আরও বাড়িয়ে দিচ্ছে। পোস্ট পাল্টা পোস্ট সব মিলিয়ে বিষয় একেবারে জমে দই।

এদিকে ভারত-পাক দ্বৈরথ থাকবে আর স্পেশাল মওকা ভিডিও থাকবে না তা আবার হয় নাকি। এই মেগা ম্যাচের আগে আবার তৈরি হয়ে গেছে সেই ভিডিও। কয়েক ঘন্টার মধ্যেই দর্শক সংখ্যা প্রায় ২০ লক্ষ ছাড়িয়েছে। সব মিলিয়ে মেগা ম্যাচের আগেই আবহ তৈরি।
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/K975RQ5Ntgk" frameborder="0" allowfullscreen></iframe>












Click it and Unblock the Notifications