IPL 2024: বল হাতে অনন্য নজির রয়েছে রোহিতের, আইপিএলের ইতিহাসে হ্যাটট্রিককারী বোলার কারা?
মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে আইপিএল। ইতিমধ্যেই সব দলের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।যে কোনও ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে থাকে রেকর্ড ও পরিসংখ্যান। ২০০৮ থেকে ২০২৩, দেড় দশকের বেশি সময়ে আইপিএলেও এমন কিছু রেকর্ড আছে যা অভাবনীয়। টি২০ ক্রিকেট মানে শুধু চার-ছক্কার খেলা নয়, বোলারদেরও যথেষ্ট ভূমিকা থাকে ম্যাচ জেতানোর ক্ষেত্রে।
ক্রিকেটের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক একটি বিরল ঘটনা। আইপিএলের গত ১৬ মরশুমে, ২২টি হ্যাটট্রিক হয়েছে। আইপিএলের ইতিহাসে হ্যাটট্রিক করেছেন কোন বোলাররা? সেই সম্পর্কে অজানা তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

লক্ষ্মীপতি বালাজি ২০০৮ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএল হ্যাটট্রিকারী প্রথম বোলার হয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের এই পেসার পীযূষ চাওলা, ইরফান পাঠান এবং বিক্রম সিং-এর উইকেট নিয়ে আইপিএল ইতিহাসে প্রথম হ্যাটট্রিকি করেছিলেন, সেইসঙ্গে ইতিহাসের পাতায়ও নিজের নাম তুলে রাখেন।
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সর্বাধিক ৩ বার হ্যাটট্রিক করেছেন অমিত মিশ্র। ভারতীয় এই স্পিনারই সবথেকে বেশিবার হ্যাটট্রিক করেছেন আইপিএলের ইতিহাসে। ২০০৮ সালে ডেকান চার্জার্সের বিপক্ষে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন। ২০১১ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে চার্জার্সের হয়ে তার দ্বিতীয় হ্যাটট্রিক ছিল এবং পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ফাইনালে উঠেছিল।
আফগান লেগ স্পিনার রশিদ খান আইপিএলে হ্যাটট্রিক করা শেষ বোলার। গুজরাত টাইটান্স দলের তারকা ২০২৩ সালের আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও শার্দুল ঠাকুরকে আউট করেন তিনি। এবার এক নজরে দেখে নেওয়া যাক আইপিএল কোন বোলার কত সালে কোন দলের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন?
২০০৮ সালে লক্ষ্মীপতি বালাজি সিএসকের হয়ে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন। সেই বছরে আরও দুটি হ্যাটট্রিক হয়। দিল্লি দলের স্পিনার অমিত মিশ্র করেছিলেন ডেকান চার্জাসের বিরুদ্ধে অন্যদিকে সিএসকের এনতিনি করেছিলেন কেকেআরের বিরুদ্ধে।
২০০৯ সালের আইপিএলেও হয়েছিল তিনটি হ্যাটট্রিক। পঞ্জাবের যুবরাজ সিং করেছিলেন দুটি হ্যাটট্রিক। ডেকান এবং আরসিবির বিরুদ্ধে হ্যাটট্রিক করেন যুবি। ডেকানের রোহিত শর্মা করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ২০১০ সালে আরসিবির প্রবীণ কুমার রাজস্থান রয়্যা্লসের হ্যাটট্রিক করেছিলেন।
২০১১ সালে দিল্লির হয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ফের হ্যাটট্রিক করেন অমিত মিশ্র। ২০১২ সালে রাজস্থান রয়্যালসের অজিত চন্ডিলা পুণে ওয়ারিওর্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন। ২০১৩ সালে হয় দুটি হ্যাটট্রিক। কেকেআরের সুনীল নারিন করেন পঞ্জাবের বিরুদ্ধে এবং অমিত মিশ্র করেছিলেন পুণের বিরুদ্ধে।
২০১৪ সালে রাজস্থানের দুই বোলার প্রবীণ তাম্বে (কেকেআরের বিরুদ্ধে) এবং শেন ওয়াটসন হায়দরাবাদের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। ২০১৬ সালে পঞ্জাবের অক্ষর প্যাটেল গুজরাতের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। ২০১৭ সালে হয়েছিল তিনটি হ্যাটট্রিক। গুজরাতের অ্যান্ড্রু ট্রাই পুণের বিরুদ্ধে, আরসিবির স্যামুয়েল বদ্রি মুম্বইয়ের বিরুদ্ধে এবং পুণের জয়দেব উনাদকাট সানরাইজার্সের বিরুদ্ধে পর পর তিন বলে তিন উইকেট নেন।
২০১৯ সালে হয়েছিল দুটি হ্যাটট্রিক। পঞ্জাবের স্যাম কারান দিল্লির বিরুদ্ধে এবং রাজস্থানের শ্রেয়স গোপাল আরসিবির বিরুদ্ধে হ্যাটট্রিক করেন। ২০২১ সালে আরসিবির হর্ষল প্যাটেল মুম্বইয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন, ২০২২ সালে রাজস্থানের চাহাল কেকেআরের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন। গুজরাত টাইটান্স দলের তারকা রশিদ খান ২০২৩ সালের আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications