করোনা ভাইরাসের জেরে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপও পিছিয়ে গেল!

করোনার জেরে পিছোল ভারতে অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপও

করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে গিয়েছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফের কবে হবে এই টুর্নামেন্ট, তার আভাস দিয়েছে আইসিসি। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফেরাতেই ভারতে অনুষ্ঠিত হতে চলা ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপও খানিকটা পিছিয়ে দেওয়া হয়েছে। কেন এমনটা করল বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা, তা জেনে নেওয়া যাক।

পিছোল ৫০ ওভারের বিশ্বকাপ

পিছোল ৫০ ওভারের বিশ্বকাপ

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৫০ ওভারের বিশ্বকাপ। মার্চ পর্যন্ত চলার কথা ছিল টুর্নামেন্ট। করোনা ভাইরাসের জেরে সেই বিশ্বকাপ আট মাস পিছিয়ে দিয়েছে আইসিসি। ঠিক হয়েছে, একই বছরের অক্টোবর থেকে শুরু হবে টুর্নামেন্ট। নভেম্বরে শেষ হবে ইভেন্ট। ওই বিশ্বকাপের ফাইনাল ২৬ নভেম্বর হবে বলে জানিয়েছে আইসিসি।

কেন এই পদক্ষেপ

কেন এই পদক্ষেপ

করোনা ভাইরাসের জেরে প্রায় ছয় মাস ধরে বন্ধ রয়েছে ক্রিকেট। থমকে রয়েছে বিশ্ব ক্রিকেট ক্যালেন্ডার। জড়তা কাটিয়ে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ শুরু হলেও সম্পূর্ণ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে মনে করে আইসিসি। করোনার জেরে বন্ধ হয়ে পড়ে থাকা ২০২৩ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি ধীরে ধীরে শুরু করতে উদ্যোগী বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। তবু ইতিমধ্যে তৈরি হওয়া শূন্যতা পূরণ করতে বাড়তি সময় যে লাগবেই, তা বলাই বাহুল্য। সেই সময়কে গুরুত্ব দিতেই ২০২৩-এর ৫০ ওভারের বিশ্বকাপ পিছিয়ে দেওয়াই সমীচিন বলে মনে করেছে আইসিসি।

মহিলাদের বিশ্বকাপ

মহিলাদের বিশ্বকাপ

আগামী বছর অর্থাৎ ২০২১-এর ফেব্রুয়ারিতে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ হওয়ার কথা। করোনা পরিস্থিতি ততদিনে নিয়ন্ত্রণে না এলে সেই ইভেন্টও পিছিয়ে দেওয়া হতে পারে বলে আইসিসি-র তরফে জানানো হয়েছে। বলা হয়েছে, আপাতত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

বিশ্বকাপের ক্যালেন্ডার

বিশ্বকাপের ক্যালেন্ডার

করোনা ভাইরাসের জেরে চলতি বছর স্থগিত হওয়া বিশ্বকাপ আগামী বছর হবে কিনা, সে ব্যাপারে ধোঁয়াশা জারি রেখেছে আইসিসি। সোমবারের বৈঠকের পর কেবল জানানো হয়েছে যে ২০২১ ও ২০২২-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ক্যালেন্ডারে অন্তর্ভূক্ত করা হয়েছে। যথাক্রমে ১৪ ও ১৩ নভেম্বর হবে দুই টুর্নামেন্টের ফাইনাল। উল্লেখ্য ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। কিন্তু অস্ট্রেলিয়া চাইছে ওই ইভেন্ট ২০২২ পর্যন্ত পিছিয়ে এ বছরের স্থগিত হওয়া বিশ্বকাপ ২০২১ সালে নিয়ে যেতে। যদিও এ ব্যাপারে আইসিসি-র তরফে কিছু বলা হয়নি। সঙ্গে জানানো হয়েছে, ভারতের অনুষ্ঠিত হতে চলা ২০২৩-এর ৫০ ওভারের বিশ্বকাপও ক্যালেন্ডারে অন্তর্ভূক্ত করা হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৬ নভেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+