ইংল্যান্ড সফর থেকে টি-২০ বিশ্বকাপ, এক নজরে ২০২২ সালে ভারতের ক্রিকেট ক্যালেন্ডার
ইংল্যান্ড সফর থেকে টি-২০ বিশ্বকাপ, এক নজরে ২০২২ সালে ভারতের ক্রিকেট ক্যালেন্ডার
গত বছরের মতোই ২০২২ সালেও ক্রিকেটপ্রেমীদের বিনোদনের কোনও ঘাটতি থাকবে না। বিশেষ করে ভারতীয় দলের সমর্থকেরা তারিয়ে তারিয়ে উপভোগ করবে এই বছর। বছরের সব থেকে বড় ইভেন্ট ২০২২ টি-২০ বিশ্বকাপ।
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় টেস্ট দিয়ে বছর শুরু করবে টিম ইন্ডিয়া (৩ জানুয়ারি-৭ জানুয়ারি)। এই সিরিজের ফাইনাল টেস্টে কেপ টাউনে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ১১ জানুযারি থেকে ১৫ জানুয়ারি চলবে সিরিজের শেষ টেস্ট।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা'র বিরুদ্ধে নামার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদেরই মাঠে ওডিআই সিরিজ খেলবে ভারত। এর পর আইপিএল-এর জন্য স্থগিত থাকবে আন্তর্জাতিক ক্রিকেট। ২০২২ আইপিএল হবে দশ দলের। বিশ্বের ধনীতম ক্রিকেট লিগের দুই নব্য সদস্য লক্ষ্নৌ এবং আহমেদাবাদ। আইপিএল-এর পর ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া এবং টি-২০ বিশ্বকাপের আগে এশিয়া কাপে'র লড়াইয়ে নামবে ভারত।
এক নজরে ২০২২ সালে ভারতের সূচি:

দক্ষিণ আফ্রিকা সফর:
দ্বিতীয় টেস্ট- ৩ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি, জোহানেসবার্গ
তৃতীয় টেস্ট- ১১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি, কেপ টাউন
প্রথম ওডিআই- ১৯ জানুয়ারি, পার্ল
দ্বিতীয় ওডিআই- ২১ জানুয়ারি, পার্ল
তৃতীয় ওডিআই ২৩ জানুয়ারি, কেপ টাউন

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সফর:
প্রথম ওডিআই- ৬ ফেব্রুয়ারি, আহমেদাবাদ
দ্বিতীয় ওডিআই- ৯ ফেব্রুয়ারি, জয়পুর
তৃতীয় ওডিআই- ১২ ফেব্রুয়ারি, কলকাতা
প্রথম টি-২০- ১৫ ফেব্রুয়ারি, কটক
দ্বিতীয় টি-২০- ১৮ ফেব্রুয়ারি, বিশাখাপত্তনম
তৃতীয় টি-২০- ২০ ফেব্রুয়ারি, তিরুবনন্তপুরম

শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজ:
প্রথম টেস্ট- ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ, বেঙ্গালুরু
দ্বিতীয় টেস্ট- ৫ মার্চ থেকে ৯ মার্চ, মোহালি
প্রথম টি-২০- ১৩ মার্চ, মোহালি
দ্বিতীয় টি-২০- ১৫ মার্চ, ধর্মশালা
তৃতীয় টি-২০- ১৮ মার্চ, লক্ষ্মৌ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ:
প্রথম টি-২০- ৯ জুন, চেন্নাই
দ্বিতীয় টি-২০- ১২ জুন, বেঙ্গালুরু
তৃতীয় টি-২০- ১৪ জুন, নাগপুর
চতুর্থ টি-২০- ১৭ জুন, রাজকোট
পঞ্চম টি-২০- ১৯ জুন, দিল্লি

ভারতীয় দলের ইংল্যান্ড সফর:
২০২০ ইংল্যান্ড সফরে বাকি থাকা একটি টেস্ট এই সফরে খেলবে ভারত। ম্যানচেস্টারে ম্যাচটি হবে ১ জুলাই থেকে ৫ জুলাই।
প্রথম টি-২০- ৭ জুলাই, সাউদাম্পটন
দ্বিতীয় টি-২০- ৯ জুলাই, বার্মিংহাম
তৃতীয় টি-২০- ১০ জুলাই, নর্টিংহাম
প্রথম ওডিআই- ১২ জুলাই, লন্ডন
দ্বিতীয় ওডিআই- ১৪ জুলাই, লন্ডন
তৃতীয় ওডিআই- ১৭ জুলাই, ম্যানচেস্টার

ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর:
এই সফরের দিন এখনও নির্ধারিত হয়নি।

এশিয়া কাপ:
এশিয়া কাপের সূচি এখনও ঘোষণা করেনি এশিয়া মহাদেশে ক্রিকেটেল সর্বোচ্চ সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বছরের মাঝামাঝি এশিয়া কাপের সূচি ঘোষণা করার কথা রয়েছে এসিসি'র। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা'য় এশিয়া কাপের আসর বসবে ২০২২ সালে।

আইসিসি টি-২০ বিশ্বকাপ:
ক্রিকেট সার্কিটে বছরের সব থেকে বড় ইভেন্ট টি-২০ বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় এ'বছর আয়োজিত হবে এই ফ্ল্যাগশিপ ইভেন্ট। ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে টি-২০ সার্কিটে বিশ্ব সেরার লড়াই।

ভারতীয় দলের বাংলাদেশ সফর:
এখনও পর্যন্ত এই সফরের দিনক্ষণ জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।












Click it and Unblock the Notifications