আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, মুখোমুখি হবে কি ভারত-পাক - জেনে নিন ভারতের সম্পূর্ণ সময়সূচী
আসন্ন ২০১৯-২০২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলের সম্পূর্ণ সময়সূচী দেখে নিন।
সোমবার (৭ জানুয়ারি) শেষ হল অস্ট্রেলিয়া বনাম ভারত টেস্ট সিরিজ। এরপর বিশ্বকাপের আগে ভারতের জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি টেস্ট খেলার কথা ছিল। কিন্তু সময়াভাবে সম্ভবত সেই টেস্টটি বাতিল করা হবে। অর্থাত এরপর জুলাই মাসে আইসিসির নয়া টুর্নামেন্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ-এর আগে আর টেস্ট ম্য়াচ নেই ভারতের।
২০১৯ থেকে ২০২১ দুই বছর ধরে প্রথম ৯ টেস্ট দল নিজেদের মধ্যে সমসংখ্যক দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। প্রতি সিরিজে ১২০ পয়েন্ট করে তোলার সুযোগ থাকবে। সিরিজে ম্য়াচের সংখ্যা অনুযায়ি ম্য়াচ প্রতি ওই ১২০ পয়েন্ট ভাগকরে দেওয়া হবে। জিতলে মিলবে পুরো পয়েন্ট। হারলে কিছুই পাওয়া যাবে না। আর ড্র হলে মিলবে ম্য়াচ পয়েন্টের ৩০ শতাংশ। আর যদি টাই হয়, সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি করা হবে দুই দলের মধ্যে।
দেখে নেওয়া যাক দুবছর ধরে চলা এই নয়া আইসিসি টুর্নামেন্টে ভারতের সময়সূচী -

শিনা বোরা হত্যাকাণ্ড
শিনা বোরা হত্যাকাণ্ড : রায়গড় থেকে যে মনুষ্য দেহাবশেষ মিলেছে তার নমুনা পরীক্ষার ফল সম্ভবত আজ, রবিবার আসতে চলেছে বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ আধিকারিক।

২০১৯ সালের সূচী
ওয়েস্টইন্ডিজ (বিদেশ)
আইসসি বিশ্বকাপের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করবে ভারত। আর প্রথমেই তারা যাবে ওয়েস্টইন্ডিজ সফরে। ক্যারিবিয়ান দ্বীপে ২ টেস্টের সিরিজ খেলবেন বিরাটরা।
দক্ষিণ আফ্রিকা (ভারতে)
এরপর বছরের পরের দিকে ভারতে খেলতে আসবেন প্রোটিয়ারা। ভারতে খেল হবে তিন ম্য়াচের সিরিজ।
বাংলাদেশ (ভারতে)
এই বছরে ভারতের শেষ টেস্ট মোাবিলা ঘরের মাঠে প্রতিবেশী দেশ বাংলাদেশের বিরুদ্ধে। ২ টেস্টের সিরিজ হবে।

এক পদ এক পেনশন
প্রাক্তন সেনাকর্মীদের জন্য এক পদ এক পেনশন চালু করার পরও বন্ধ হল না যন্তরমন্ত রে আন্দোলনরত অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। সরকারের সঙ্গে প্রাক্তন সেনাকর্মীদের মতপার্থক্য় এখনও রয়েই গেল।

২০২০ সালের সূচী
২০২০ সালের ভারতীয় দলের জন্য বেশ কঠিন সূচী রয়েছে। দুটি বিদেশ সিরিজে ৬টি টেস্ট খেলতে হবে।
নিউজিল্যান্ড (বিদেশ)
বছরের শুরুতেই ভারত যাবে কিউই-র দেশে। সেখানে কোহলি ব্রিগেডকে খেলতে হবে ২টি টেস্ট। এরপর এই বছর লাল বলের ক্রিকেটে বেশ তয়েকদিনের ছুটি পাবে।
অস্ট্রেলিয়া (বিদেশ)
ঠিক চলতি সিরিজের মতোই ২০২০-এর বছরের শেষে ফের অস্ট্রেলিয়ায় ফিরবেন পূজারারা। ডিসেম্বর-জানুয়ারি জুড়ে চলবে ৪ টেস্টের সিরিজ।

মেট্রো
আজ বাদারপুর-ফরিদাবাদ মেট্রো লাইনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০২১ সালের সূচী
বছরটি ভারত শুরু করবে সম্ভবত সিডনি টেস্ট দিয়ে। তারপর অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের আর একটি সিরিজই খেলা বাকি থাকবে।
ইংল্য়ান্ড (ভারতে)
টুর্নামেন্টের শেষ সিরিজটি বারত খেলবে ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে। ফেব্রুয়ারি-মার্চে ৫ টেস্ট ম্য়াচের সিরিজ হবে।

আরএসএস তত্ত্ব
আমি ও প্রধানমন্ত্রী স্বয়মসেবক, আরএসএস কেন্দ্রীয় সরকারকে চালায় না, জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং।

ফাইনাল
২০২১ সালের জুন মাসে, লিগ পর্বে শীর্ষে থাকা দুটি দল খেলবে ফাইনালে। সম্ভবত এই ম্য়াচটি হবে ইংল্যান্ডে, তবে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

ভারত-পাক সিরিজ
রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে ভারতীয় বোর্ডের নীতি হল দল পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্ট বা বহুদেশীয় টুর্নামেন্ট ছাড়া খেলবে না। টেস্ট চ্যাম্পিয়নশিপ আইসিসি টুর্নামেন্ট হলেও এখানে যাবতীয় সিরিজগুলি হবে দ্বিপাক্ষিক সিরিজ। তাই আইসসি জানিয়েছে ভারত-পাক সিরিজ প্রথম দুই টেস্ট চ্যাম্পিয়নশিপে হবে না।












Click it and Unblock the Notifications