নতুন চমক, সিলভার স্ক্রিনে অভিনেতা হিসেবে অভিষেক, দেশকে দুবার বিশ্বকাপ দেওয়া ক্রিকেটারের

নতুন চমক, সিলভার স্ক্রিনে অভিনেতা হিসেবে অভিষেক দেশকে দুবার বিশ্বকাপ দেওয়া ক্রিকেটারের

নতুন চমক, এবার সিলভার স্ক্রিনে অভিনয় করতে চলেছেন, দেশকে দুবার বিশ্বকাপ দেওয়া ক্রিকেটার হরভজন সিং। ২০০৭ ও ২০১১ সালে দেশের হয়ে দুবার বিশ্বকাপ জয়ী স্পিনার এবার সিনে পর্দায় অভিনয় করতে চলেছেন। ছোট খাটো কোনও পার্শ্ব চরিত্রে নয়, একেবারে কাহিনীর মূল চরিত্রে অভিনয় করতে চলেছেন ভাজ্জি। তাঁকে এবার এক তামিল সিনেমায় অভিনয় করতে দেখা যেতে চলেছে। হরভজন অভিনীত প্রথম সিনেমার পোস্টার মুক্তির পর ইতিমধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় সারা ফেলে দিয়েছে।

সিনেমার নাম কী?

অভিনেতা হিসেবে তামিল সিনেমা ফ্রেন্ডশিপ-এ অভিনয় করতে চলেছেন হরভজন। সোমবার সোশ্যাল মিডিয়ায় টুইট পরে করে দেশের প্রাক্তন অফ স্পিনার ফ্যানেদের এই খবর জানিয়েছেন।

অভিনব পোস্টার

ফ্রেন্ডশিপ সিনেমার পোস্টার বেশ নজরকাড়া। সেখানে পোস্টারে দুটি হাত দেখানো হয়েছে,দুই হাতে হাতকড়া পড়ানো রয়েছে। কে অপরাধী, কীইবা তাঁর অপরাধ, দুই বন্ধুর মধ্যে এমন কী হল যে দুজনের হাতেই হাতকড়া পড়ল, সব উত্তরে জানা যাবে ফ্রেন্ডশিপ সিনেমায়।

পর্দায় ইরফান

শুধু হরভজন সিংই নয়, দেশের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানও অভিনেতা হিসেবে অভিষেক করেছেন। এক তামিল সিনেমায় তাঁকে ইন্টারপোল অফিসারের চরিত্রে দেখা যেতে চলেছে। হরভজন বা ইরফানের ছবির মুক্তি কবে জানা নেই, তবে দ্বিতীয় ইনিংসে দুই প্রাক্তন ক্রিকেটারই অবশ্য তামিল সিনেমা জগতের সঙ্গে জুড়লেন।

অতীতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সিনেমার পর্দায় কারা অভিনয় করেছেন

অতীতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সিনেমার পর্দায় কারা অভিনয় করেছেন

এই তালিকায় উপরের সারিতে থাকবেন কপিল দেব। দেশকে প্রথমবার বিশ্বকাপ দেওয়া এই অধিনায়ক স্টাম্পড,ইকবাল, চেইন কুলি কি মেইন কুলি সিনেমায় অতিথি হিসেবে অভিনয় করেছেন। 'খেল' বলে এক সিনেমায় অভিনেতা সুনীল শেট্টির বিপরীতে অভিনয় করেছেন অজয় জাদেজা। এছাড়া সুনীল গাভাসকর, বিনোদ কাম্বলীরাও আঞ্চলিক সিনেমায় অতিথি হিসেবে অভিনয় করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+