নাগিনের পর এবার ব্রেক ডান্স বিতর্কে বাংলাদেশ, জড়াল জিম্বাবোয়েও, দেখুন ভিডিও

নাগিনের পর এবার ব্রেক ডান্স বিতর্কে বাংলাদেশ, জড়াল জিম্বাবোয়েও, দেখুন ভিডিও

নাগিনের পর এবার ব্রেক ডান্স বিতর্কে জড়িয়ে গেল বাংলাদেশের নাম। জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট শুরু হওয়া বিতর্কের জেরে শাস্তির কবলে পড়তে হয়েছে দুই দলের দুই ক্রিকেটারকে। তাঁদের মুখোমুখি সংঘাতের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেটি না দেখলে মিস করবেন।

নাগিনের পর এবার ব্রেক ডান্স বিতর্কে বাংলাদেশ, জড়াল জিম্বাবোয়েও, দেখুন ভিডিও

বাংলাদেশ ক্রিকেটার তাসকিন আহমেদ ও জিম্বাবোয়ের ব্লেসিন মুজারাবানিকে কাঠগড়ায় তোলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাঠে অভব্য আচরণ করার অভিযোগ উঠেছে। দুজনেরই আর্থিক জরিমানা করা হয়েছে। আইসিসি-র ২.১.১২ ধারায় বাংলাদেশ ও জিম্বাবোয়ের ক্রিকেটারকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাসকিন ও মুজারাবানিকে সাবধানও করে দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সে অনুযায়ী সদ্য শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবোয়ে টেস্টের দ্বিতীয় দিনে বিতর্কের সূত্রপাত। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ৮৫তম ওভার বল করছিলেন জিম্বাবোয়ের ব্লেসিন মুজারাবানি। ব্যাটিং করছিলেন বাংলাদেশের তাসকিন আহমেদ। মুজারাবানির বাউন্সার সামলে বোলারের দিকে তাকিয়ে ব্রেক ডান্সের ঢঙে অঙ্গভঙ্গি করেন বাংলাদেশের ক্রিকেটার। বিষয়টিকে ভাল চোখে নেননি জিম্বাবোয়ের ফাস্ট বোলার। ক্ষিপ্ত মুজারাবানি এগিয়ে গিয়ে তাসকিনের হেলমেটে নিজের মাথা ঠেকিয়ে দেন। দুই ক্রিকেটারের মধ্যে বাগবিতণ্ডাও হয়।

সমস্যা সেখানেই থেমে যায়নি। ম্যাচের শেষ দিনে জিম্বাবোয়ের হয়ে ব্যাটিং করছিলেন ব্লেসিন মুজারাবানি। সেই সময় বোলার তাসকিন আহমেদকে লক্ষ্য করে একই রকম অঙ্গভঙ্গি করেন জিম্বাবোয়ে তারকা। নাছোড়বান্দা তাসকিন বোলিং লাইন আপে পৌঁছনোর আগে মুজারাবানিকে লক্ষ্য করে একই রকম অঙ্গভঙ্গি করেন। যা দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরা। তবে বিষয়টিকে ভাল চোখে দেখেনি আইসিসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+