অশ্বিনের ঘূর্ণিতে ধরাশায়ী কিউয়িরা, ৫০০তম টেস্টে জয়ী ভারত
কানপুর, ২৬ সেপ্টেম্বর : প্রত্যাশামতোই ঐতিহাসিক কানপুর টেস্ট জিতল ভারত। রবিবার খেলা শেষ হওয়া পর্যন্ত ৯৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল নিউ জিল্যান্ড। এদিন খেলা শুরু হতেই কিছুটা সামলে নিয়েছিল কিউয়িরা। তবে প্রথম ধাক্কাটা দেন রবীন্দ্র জাদেজা। ক্রিজে জমে থাকা লিউক রঞ্চিকে (৮০ রান) ফেরান তিনি। বাকী কাজটা করলেন অশ্বিন। [প্রথম টেস্ট ভারত করে জিতেছিল? সেই ইতিহাস জানেন কি?]
এদিন সকালে জাদেজার একটি উইকেটের পরে শামি ও তারপরে ফের অশ্বিন ম্যাজিক। বাংলার পেসার প্রথমে এলবিডব্লিউতে ফেরান ব্র্যাডলি ওয়াটলিংকে (১৮ রান)। পরে মার্ক ক্রেগকে (১ রান) বোল্ড করে ভারতের জেতার পথ পরিষ্কার করে দেন। মধ্যাহ্নভোজের বিরতির সময়ে কিউয়িদের স্কোর ছিল ২০৫/৭। [টেস্টে দ্বিতীয় বোলার হিসাবে দ্রুততম ২০০ উইকেটের রেকর্ড অশ্বিনের]

মধ্যাহ্নভোজের বিরতির পর বাকী কাজটুকু করলেন সেই রবি অশ্বিন। মিচেল স্যান্টনার, ইশ সোধি ও ওয়াগনারকে আউট করে ভারতকে ঐতিহাসিক ৫০০তম টেস্টে জেতালেন অশ্বিন। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছেন এই তামিল অফস্পিনার।
চতুর্থ দিন শেষবেলায় রবিচন্দ্রণ অশ্বিনের ঘূর্ণিতে বেসামাল হয়ে পড়ে কিউয়ি টপ অর্ডার। রবিবার ল্যাথম, গাপটিল ও উইলিয়ামসনের উইকেট নিয়ে কিউয়ি ব্যাটিংয়ের মাথা মুড়িয়ে দেন অশ্বিন। এদিন বাকী কাজটুকু শামির পরে সারলেন সেই অশ্বিনই। নিউ জিল্যান্ড অলআউট ২৩৬ রানে। ফলে ১৯৭ রানে প্রথম টেস্ট জিতল ভারত।
এদিন রঞ্চির পাশাপাশি স্যান্টনার অর্ধশতরান করেন। তিনি (৭১ রান) ও ইশ সোধি (১৮ রান) প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও পতন রোধ করতে পারেননি। ভারতের হয়ে মহম্মদ শামি ২টি, রবিচন্দ্রণ অশ্বিন ৬টি ও রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নিয়েছেন। সবমিলিয়ে কিউয়িদের বিরুদ্ধে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।












Click it and Unblock the Notifications