বিরাটের দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও প্রথম টেস্টে হার ভারতের

৩৬৪ রানের টার্গেট নিয়ে মাঠে ব্যাট করতে নেমেছিল ভারত। ২৪২/২ পর্যন্ত বেশ স্বচ্ছন্দই ছিল ভারত। কিন্তু তারপরেই অসিদের আক্রমণে ছন্দপতন হয় ভারতের। ৭৩ রানে বাকি ৮ উইকেট খোয়ায় ভারতীয় দল। ফলস্বরূর ১-০ পয়েন্টে পিছিয়ে পড়ল ভারত।
৮৭.১ ওভারে ৩১৫ রানে ভারতের ইনিংস শেষ হয়। বিরাট কোহলি (১৪১) এবং মুরলি বিজয় (৯৯) ছাড়া কেউই এদিন নজর কাড়তে পারেননি। সাতজন ব্যটসম্যান তো ১০ ও পেরতে পারেননি।
টেস্ট ইতিহাসে বিরাট দ্বিতীয় ব্যাটসম্যান যে অধিনায়ক হিসাবে অভিষেক ম্যাচের দুই ইনিংশেই শতরান করেছে। বিরাটের যোগ্য সঙ্গত দিয়েছেন মুরলি বিজয়। ৯৯ রানে বিজয় আউট হওয়ার পর থেকেই ভারতীয় ব্যাটিংয়ে ধস নামে।
অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লিয়ন বোলারদের মধ্যে সবচেয়ে সফল, এবং এই জয়ের বড় অংশের ভাগীদার। উঁচু নীচু ক্রিকেট ট্র্যাকটিকে নিজের অস্ত্র বানিয়ে ভারতীয় ইনিংসের ইতি টানেন লিয়ন। ১৫২ রান দিয়ে ৭টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। গোটা ম্যাচে ১২ টি উইকেট নিয়েছেন তিনি। লিয়নই এদিন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন।












Click it and Unblock the Notifications