কুলদীপের স্পিনে ফের ঘায়েল ইংল্যান্ড, একাই নিলেন ৬ উইকেট, ২৬৮ অলআউট ইংরেজরা

কদিনের সিরিজের প্রথম ম্যাচেই ইংল্যান্ড ১ বল বাকী থাকতে ২৬৮ রানে অলআউট হয়ে গেল।

টি২০ সিরিজে একটি ম্যাচে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ড ব্যাটিংয়ের কোমর ভেঙে দিয়েছিলেন কুলদীপ যাদব। এবারও একদিনের সিরিজের প্রথম ম্যাচেই একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করলেন তিনি। এবার নিলেন ২৫ রানে ৬ উইকেট। যার দৌলতে ইংল্যান্ড ১ বল বাকী থাকতে ২৬৮ রানে অলআউট হয়ে গেল।

কুলদীপের স্পিনে ফের ঘায়েল ইংল্যান্ড, একাই নিলেন ৬ উইকেট

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরুটা খারাপ করেনি। দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো দুজনেই ৩৮ রান করেন। দুজনকেই ফেরান কুলদীপ যাদব। তারপর থেকে কুলদীপ আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন।

জো রুট (৩), ইয়ন মর্গ্যান-রা (১৯) পরপর ফিরে যান। মিডল অর্ডারে বেন স্টোকস ৫০, জস বাটলার ৫৩ ও মঈন আলি ২৪ রান করে ইংল্যান্ডকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন। শেষদিকে আদিল রশিদ ২২ ও লিয়াম প্ল্যাঙ্কেট ১০ রান করেন।

কুলদীপের সামনে কোনও ইংরেজ ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। ১০ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। উমেশ যাদব ২টি ও যুজবেন্দ্র চাহাল ১টি উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+