ভারতীয় ক্রিকেটের নক্ষত্র পতন, প্রয়াত ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য
ভারতীয় ক্রিকেটের নক্ষত্র পতন, প্রয়াত ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য
ভারতীয় ক্রিকেটের নক্ষত্র পতন। প্রয়াত হলেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য যশপাল শর্মা। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে খবর। মাত্র ৬৬ বছর বয়সে প্রাক্তন ক্রিকেটারের প্রয়াণে দেশে শোকের আবহ তৈরি হয়েছে। শোক প্রকাশ বিশ্ব ক্রিকেটের রথী-মহারথীরাও।

কয়েকদিন আগেই ভারতীয় চলচ্চিত্রের মহীরূহ তথা ক্রিকেট পাগল দিলীপ কুমারের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছিলেন যশপাল শর্মা। জানিয়েছিলেন যে কীভাবে কিংবদন্তি অভিনেতা তাঁর জীবন পাল্টে দিয়েছিলেন। সেই শোকের রেশ কাটতে না কাটতেই এবার না ফেরার দেশে পাড়ি জমালেন যশপাল শর্মা। মঙ্গলবার সকালে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পাঞ্জাবের এই প্রাক্তন ক্রিকেটার। রেখে গেলেন স্ত্রী রেণু শর্মা, মেয়ে পূজা-প্রীতি ও ছেলে চিরাগ শর্মাকে।
১৯৫৪ সালের ১১ অগাস্ট পাঞ্জাবের লুধিয়ানায় জন্মানো ভারতের এই প্রাক্তন মিডল অর্ডার ব্যাটসম্যান ৭০-এর শেষ এবং ৮০-এর দশকে জাতীয় ক্রিকেট দলের হয়ে চুটিয়ে খেলেছেন। ভারতের হয়ে ৩৭টি টেস্ট ও ৪২টি ওয়ান ডে খেলেছেন যশপাল। দুই ফর্ম্যাটে তাঁর ব্যাট থেকে যথাক্রমে ১৬০৬ ও ৮৮৩ রান এসেছে। আন্তর্জাতিক স্তরে দুটি শতরানও রয়েছে প্রয়াত ক্রিকেটারের।
Heartbreaking to learn about the passing away of 1983 World Cup winner #YashpalSharma .
— Venkatesh Prasad (@venkateshprasad) July 13, 2021
My heartfelt condolences to his family and friends.
Pray that his soul attain Sadgati. Om Shanti pic.twitter.com/Cz0URjCTjY
১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যশপাল শর্মা। ওই টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি ৮৯ রানের অবনদ্য ইনিংস খেলেছিলেন। ম্যাচও জিতেছিল ভারত। ওই বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল কপিল দেবের ভারত। ওই ম্যাচেও ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন যশপাল। ভারতীয়দের মধ্যে সেটাই ছিল সর্বোচ্চ স্কোর। এহেন ক্রিকেটারের আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট প্রেমী সহ ক্রীড়া বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications