1983 World Cup Win: শ্রীকান্তকে মধুচন্দ্রিমার পরিকল্পনা বাতিল করান কপিল, ফাঁস বিশ্বকাপজয়ী দলের গোপন কাহিনি

২৫ জুন ১৯৮৩, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক উজ্জ্বলতম দিন। লর্ডসের মাঠে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছিল ভারত। এরপর টিম ইন্ডিয়া জিতেছে আরও দুটি বিশ্বকাপ। কিন্ত ৪০ বছর পরও ২৫ জুনের গরিমা এতটুকুও কমেনি। একদা ক্রিকেট বিশ্বে হরিজন ভারত খ্যাতির শীর্ষবিন্দুতে পৌঁছেছিল ভারত।

কিন্তু ১৯৮৩ সালে ভারত ক্রিকেট বিশ্বকাপ জিততে পারে, এই আশা ইতিবড় ভারতবাসীও করেননি। এমনকি ভারতীয় দলের ক্রিকেটাররাও হয়তো ভাবতে পারেননি তাঁরা বিশ্বকাপ জিততে পারেন। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের অজানা কাহিনি অনুসন্ধান করলে এমনই প্রমাণ পাওয়া যাবে। কিন্তু জানেন কী বিশ্বকাপের জন্য কৃষ্ণমাচারি শ্রীকান্তের মধুচন্দ্রিমার পরিকল্পনা ভেস্তে যায়।

বিশ্বকাপজয়ী

১৯৮৩ সালের ৩০ মার্চ মাসে শ্রীকান্ত বিয়ে করেন। এরপরই জুন মাসে ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যায় ভারতীয় ক্রিকেট দল। সেইসময় সুনীল গাভাসকারের কথায়, শ্রীকান্ত আমেরিকাতে নিজের হানিমুন প্ল্যানও বানিয়ে ফেলেছিলেন। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবে কার্যকর হয়নি, ভারত বিশ্বকাপের ফাইনালে উঠায়।
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবেন এমনভেবেই যুক্তরাষ্ট্র সফরে নব বিবাহিত বৌকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তৎকালীন ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান।

তাঁর এই পরিকল্পনাতে ইন্ধন জুগিয়েছিলেন সুনীল গাভাসকর। পুরানো সেই স্মৃতির প্রসঙ্গে শ্রীকান্ত বলেন, 'বিয়ের কথা আমি সানিকে জানালে, ও আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তাব দেয়। বিশ্বকাপের পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড বেশ কয়েকজন ক্রিকেটার মার্কিন মুলুকে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয়। সেখানে আমাকেও স্ত্রীকে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় সানি। আমি এই প্রস্তবাটি সহজেই মেনে নি।'

বিশ্বকাপজয়ী

এরপর শ্রীকান্ত উল্লেখ করেন, 'গাভাসকরের কথাতেই আমি হানিমুন প্ল্যান বানিয়ে ফেলেছিলাম। কিন্তু অধিনায়ক কপিল দেবের ইচ্ছেটা কিছুটা আলাদাই ছিল। তিনি সবসময় টিমের সদস্যদের বলতেন আমরা এখানে বিশ্বকাপ ট্রফি জিততে এসেছি। প্রথমে ভাবতাম আমাদের ক্যাপ্টেন পাগল হয়ে গিয়েছে।'

তবে তাঁদের ধারনা বদলে যায় জিম্বাবোয়ে ম্যাচের পরে। শ্রীকান্ত বলেন, 'জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৭৫ রান করে কপিল বুঝিয়ে দেন তাঁরাও কাপ জিততে পারেন। আমরা যখন সেমিফাইনালে উঠেছিল, সেইসময়ই আমাকে মধুচন্দ্রিমার পরিকল্পনা বাতিল করতে হয়েছিল। তবে ওই ঘটনার জন্য আজ আর মনের মধ্যে কোনও দুঃখ নেই। কারণ আমরা প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলাম।'

বিশ্বকাপজয়ী

চ্যাম্পিয়ন হওয়ার পর শ্রীকান্তের বৌকে নিয়ে আমেরিকা যাওয়া হয়নি, ভারতে ফিরে আসতে হয়। দেশে ফিরে টিম ইন্ডিয়ার সদস্যরা দেখা করেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে। পরে শ্রীকান্ত নিজের মুখেই স্বীকার করেছিলেন যে এই ঘটনার জন্য কপিল দেব তাঁকে ১০ হাজার টাকা দিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+