1983 World Cup Win: কপিলরা বদলে দেন সচিনের জীবনের পথ, তিরাশির বিশ্বজয়ীদের স্মরণ উত্তরসূরিদের

১৯৮৩ থেকে ২০১১, ভারতের দুটি একদিনের বিশ্বকাপ জয়ের মধ্যে ব্যবধান ২৮ বছর। ১৯৮৩ সালে নায়ক যদি হন কপিল-অমরনাথ-রজার বিনিরা, তবে ২০১১ সালে বিশ্বকাপ জয়ের কারিগর ছিলেন সচিন-গম্ভীর-যুবরাজরাও। দেশের প্রথম বিশ্বকাপ জয়ের চার দশক পূর্তির দিনে পূর্বসূরিদের সম্মাণ জানালেন উত্তরসূরিরাও। রবিবার সচিন-যুবিদের সমাজ মাধ্যমের দেওয়ালে জ্বলজল করছে তিরাশির বিশ্বকাপজয়ীদের ছবি।

ভারতীয় ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর বার বার উল্লেখ করেছেন তাঁর জীব‌নে কপিলদের কূীর্তির প্রভাব। ১৯৮৩ সালে ১০ বছরের ছোট্ট সচিন টিভির পর্দায় সাক্ষী থেকেছিলেন দেশের প্রথম বিশ্বকাপ জয়ের। সেদিন থেকেই খুদে সচিনের মনে একটা স্বপ্নের জাল বিস্তার করতে শুরু করে। তিনিও একদিন দেশের হয়ে বিশ্বকাপ জিতবেন। ক্রিকেট কেরিয়ারে দীর্ঘপথ পেরিয়ে ২০১১ সালে অবশেষে স্বপ্নপূরণ হয় মাস্টার ব্লাস্টারের।

সচিন

কিন্তু সচিন এখনও আচ্ছন্ন তিরাশির স্মৃতিতেই। রবিবার ট্যুইট করে ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মাস্টার ব্লাস্টার। টুইটে সচিন লিখেছেন, 'ভারতীয় দলের প্রথমবার বিশ্বকাপ জয়ের ৪০ বছর হয়ে গেল! ১৯৮৩ সালের ২৫ জুন অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত যা ভারতীয় ক্রিকেটকে বদলে দেয়। আমার জীবনকেও চিরদিনের জন্য বদলে দেয়। ১৯৮৩ সালের চ্যাম্পিয়ন দলের সব সদস্যকে শ্রদ্ধা জানাই।'


শুধু কী সচিন, গুরুত্বপূর্ণ এই দিনে সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপ জয়ী তিরাশির দলকে শুভেচ্ছা জানিয়ছেন গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহওয়াগ, যুবরাজ সিংয়ের মতো ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্যরাও।

যুবি

২০১১ সালে বিশ্বকাপ জয়ের ভারতের অন্যতম নায়ক ছিলেন যুবরাজ সিং। তিনি হয়েছিলেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট। তাঁর টুইটে উঠে এসেছে ভারতীয় দলের তিরাশি সালের সাফল্যের কাহিনী। যুবি একটি ছবি পোস্ট করে লিখেছেন, '৪০ বছর পূরণ হওয়ার জন্য শুভেচ্ছা। একটা দল অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। অসংখ্যা মানুষের স্বপ্নপূরণ করেছিল।’

২০১১ সালে বিশ্বকাপ ফাইনালের অন্যতম নায়ক গৌতম গম্ভীর। তাঁর ৯৭ রানের ইনিংসটা জয়ের ভিত গড়ে দেয়। এমন দিন গোতির টুইটেও শোভা পাচ্ছে কপিলদের ছবি। সঙ্গে বার্তা, ৮৩ সালে ভারত প্রথম বিশ্বকাপ জেতে। জয় হিন্দ।

বীরেন্দ্র শেহওয়াগ টুইটে লিখছেন কপিল পাজিরা ভারতীয় ক্রিকেটের গতিপথকেই ঘুড়িয়ে দেন। কপিল পাজির ভিভ রিচার্ডসের সেই ক্যাচ ম্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

ভিভিএস লক্ষ্ণ তাঁর টুইটে লিখেছেন, তিরাশি সালে কপিল পাজি এবং তাঁর সতীর্থরা বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে তরুণ প্রজ‌ন্মকে অনুপ্রাণিত করে। এই জয় ভারতীয় ক্রিকেটের জন্য সূদুর প্রসারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+