সিপিএল ২০২০ : ত্রিনিদাদে পৌঁছনো সব ক্রিকেটার, অফিসিয়াল কোভিড-১৯ নেগেটিভ

সিপিএল ২০২০ : ত্রিনিদাদে পৌঁছনো সব ক্রিকেটার, অফিসিয়াল কোভিড-১৯ নেগেটিভ

করোনা ভাইরাসের আবহে আগামী ১৮ অগাস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টে অংশ নিতে ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছে গিয়েছেন অধিকাংশ ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়ালরা। নির্ধারিত স্বাস্থ্য বিধি মেনে তাঁদের কোভিড-১৯ টেস্ট করা হলে, যে ফলাফল হাতে এসেছে, তাতে উচ্ছ্বসিত সিপিএল কর্তপক্ষ।

করোনা আক্রান্ত নন কেউ

করোনা আক্রান্ত নন কেউ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে ইতিমধ্যেই ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছে গিয়েছেন ১৬২ জন ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল ও ক্রিকেট প্রশাসক। নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকের কোভিড-১৯ টেস্ট করা হয়েছিল। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন সিপিএল কর্তপক্ষ। এই খবরে উচ্ছ্বসিত ক্রিকেট প্রেমীরা।

বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে ইতিমধ্যেই ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছনো ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল ও ক্রিকেট প্রশাসকদের কোভিড-১৯ টেস্ট নেগেটিভ এলেও, নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেককে ১৪ দিনের সেল্ফ কোয়ারেন্টাইনের নিয়ম মানতে হচ্ছে। প্রত্যেকে নিজ নিজ হোটেলের ঘরে আসোলেশনে রয়েছেন বলে জানানো হয়েছে।

সুরক্ষা ও স্বাস্থ্য নিয়ে আপোস নয়

সুরক্ষা ও স্বাস্থ্য নিয়ে আপোস নয়

ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছে গিয়েছেন ১৬২ জন ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল ও ক্রিকেট প্রশাসকের কোভিড-১৯ টেস্ট নেগেটিভ আসায় উচ্ছ্বসিত সিপিএল কর্তপক্ষ। তা বলে ক্রিকেটার সহ টুর্নামেন্টের সঙ্গে জুড়ে থাকা অন্যান্য ব্যক্তির স্বাস্থ্য এবং সুরক্ষা নিয়ে কোনও আপোস করতেও তাঁরা রাজি নন বলে জানিয়েছেন সিপিএলের অপারেশন ডিরেক্টর মাইকেল হল।

সিপিএলের সূচি

সিপিএলের সূচি

করোনা ভাইরাসের আবহে আগামী ১৮ অগাস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। ছয় দলের এই টি-টোয়েন্টি লিগ শেষ হচ্ছে ১০ সেপ্টেম্বর। এরপর সিপিএল খেলা ক্রিকেটাররা আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহীর পথে রওনা হবেন বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+